-
ইরানের পক্ষ থেকে তালেবানকে প্রশিক্ষণ দেয়ার প্রমাণ নেই: রাশিয়া
জুলাই ০৬, ২০১৮ ০১:৫১ইরান আফগানিস্তানের তালেবানকে প্রশিক্ষণ দিচ্ছে বলে ব্রিটিশ দৈনিক টাইমস যে দাবি করেছে তার প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, ইরানের পক্ষ থেকে তালেবানকে প্রশিক্ষণ দেয়ার কোনো দলিল বা প্রমাণ নেই।
-
তালেবান গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
জুলাই ০৪, ২০১৮ ১৩:১০আফগানিস্তানের উগ্র গোষ্ঠী তালেবানের সদস্যদেরকে ইরান সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বলে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম যে দাবি করেছে তা অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক বিনষ্ট করতেই তেহরানের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।
-
তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করলেন আফগান প্রেসিডেন্ট
জুন ৩০, ২০১৮ ১৩:৩০আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবান গেরিলাদের সঙ্গে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। তবে তিনি তালেবানের প্রতি পূর্ণাঙ্গ শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন।
-
যুদ্ধবিরতির সুযোগে হত্যা চালিয়ে যাচ্ছে আফগান তালেবান; নিহত আরও ১৮
জুন ২২, ২০১৮ ১৭:৫৭আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে তালেবানের নতুন হামলায় নিহত হয়েছে আরও ১৬ পুলিশ ও দুইজন বেসামরিক ব্যক্তি। আফগান কর্মকর্তারা আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছে। গতকাল প্রদেশের আটটি চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা শুরু করে তালেবান। এর ফলে নিহতের এ ঘটনা ঘটে।
-
যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে ৩৪ আফগান সেনাকে হত্যা করল তালেবান
জুন ২০, ২০১৮ ১২:১২আফগানিস্তানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করে ৩০ জন সরকারি সেনাকে হত্যা করেছে তালেবান গেরিলারা। তিন দিনের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণার দুই দিন পর এ হমলা হলো। আফগানিস্তানে পশ্চিমের কয়েকটি এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে তালেবান গেরিলারা। হামলা চালিয়ে সেখানকার একটি সেনাঘাঁটিও দখলে নিয়েছে তারা।
-
আবার যুদ্ধ শুরু করছে তালেবান
জুন ১৮, ২০১৮ ০৮:১৫আফগানিস্তানের তালেবান গেরিলারা গতকাল (রোববার) জানিয়েছে, তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না এবং আবার যুদ্ধ শুরু করবে। তালেবানের এই ঘোষণা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তির সম্ভাবনাকে আবার ক্ষীণ করে দিল।
-
টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ ড্রোন হামলায় নিহত!
জুন ১৭, ২০১৮ ০৭:৪০তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশে গত বৃহস্পতিবার এ হামলা হয় বলে মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
-
তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো আফগান সরকার
জুন ১৭, ২০১৮ ০৬:৪৪তালেবান যোদ্ধাদের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে আফগান সরকার। সরকারের ঘোষণা করা বাড়তি যুদ্ধবিরতি মেনে চলতে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গণি।
-
তালেবান জমায়েতে দায়েশের হামলা; নিহত ২৬
জুন ১৬, ২০১৮ ১৯:৫৯আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাতিকোট জেলায় যুদ্ধবিরতি পালনকারী তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর একটি জমায়েতে বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ২৬ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনী যখন যুদ্ধবিরতি পালন করছে তখন এই হামলা হলো।
-
আফগানিস্তানে ঈদ উপলক্ষে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
জুন ১০, ২০১৮ ০০:০৭পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকার ও তালেবান যুদ্ধবিরতি পালনের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান।