-
ইরানের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় পাকিস্তান: শাহবাজ শরীফ
এপ্রিল ১২, ২০২২ ০২:০০পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ‘বন্ধু ও ভ্রাতৃপ্রতীম’ দেশ ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (সোমবার) পাকিস্তানের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে তার এ আগ্রহের কথা জানান।
-
তেহরান-কাবুল সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে ইরানের হুঁশিয়ারি
এপ্রিল ১২, ২০২২ ০১:২৮ইরান ও আফগানিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে দুষ্টচক্র ও ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ওই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান ও আফগানিস্তানের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান অভিবাসী ইরানে সম্মানের সঙ্গে বসবাস করছেন।
-
ইরান-আফগানিস্তান সম্পর্কের ক্ষতি করার চেষ্টা করছে মোনাফেকিন গোষ্ঠী
এপ্রিল ১২, ২০২২ ০০:৪৮কাবুলের সঙ্গে তেহরানের সম্পর্কের ক্ষতি করার লক্ষ্যে ইরানে বসবাসরত আফগান অভিবাসীদের সঙ্গে পরিকল্পিতভাবে দুর্ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান। তিনি বলেছেন, আফগান নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার ইরানের রাষ্ট্রীয় নীতির সঙ্গে বেমানান।
-
তেহরানে পালিত হলো প্রকৃতি দিবস
এপ্রিল ০২, ২০২২ ১৬:২২তেহরানসহ ইরানের সব এলাকাতেই আজ পালিত হলো প্রকৃতি দিবস। প্রতি বছর ফার্সি প্রথম মাস ফারভার্দিনের তেরো তারিখে পালিত হয় প্রকৃত দিবস।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কীভাবে ব্যবসা করেছে তা জানাল জার্নাল
মার্চ ১৯, ২০২২ ০৩:৫৯মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আমেরিকার নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য বিদেশে একটি গোপন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে ইরান। এই ব্যবস্থার সহযোগিতায় ইরান মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে এবং তেহরানের ওপর ওয়াশিংটনে সর্বোচ্চ চাপ প্রয়োগকে ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।
-
ইরানের পাওনা অর্থ পরিশোধ করা হয়েছে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রাস
মার্চ ১৭, ২০২২ ০৯:২৭ইরানকে ৪০ কোটি পাউন্ডের পাওনা পরিশোধ করার খবর দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছেন, লন্ডন সামরিক সরঞ্জাম ক্রয় বাবদ ইরানের পরিশোধ করা অর্থ ফেরত দিয়েছে।
-
‘ব্রিটেনের কাছ থেকে পাওনা আদায়ের সঙ্গে বন্দি মুক্তির সম্পর্ক নেই’
মার্চ ১৭, ২০২২ ০৩:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ব্রিটেন ইরানের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করেছে ঠিকই কিন্তু এর সঙ্গে ইরান থেকে নিরাপত্তাগত কারণে কারাদণ্ড ভোগ করা দুই ব্রিটিশ নাগরিকের মুক্তির কোনো সম্পর্ক নেই।তিনি বলেছেন, ব্রিটেনের কাছে ইসলামি বিপ্লবের আগের আমলের ৩৯ কোটিরও বেশি পাউন্ড পাওনা ছিল যা আমরা কয়েকদিন আগে হাতে পেয়েছি।
-
রাফায়েল গ্রোসির তেহরান সফরে যে সমঝোতায় পৌঁছাল দু’পক্ষ
মার্চ ০৬, ২০২২ ০৪:২৬জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ এবং ইরানের আণবিক শক্তি সংস্থা নিজেদের মধ্যে আলোচনা ও সহযোগিতায় আরো গতি আনতে সম্মত হয়েছে। গতকাল (শনিবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসির একদিনের তেহরান সফরে দু’পক্ষের মধ্যে এ সমঝোতা হয়। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই নিয়ে তৃতীয়বার ইরান সফর করলেন গ্রোসি।
-
‘আঞ্চলিক দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে ইরান’
ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৩:৪৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ দুর্দিনে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। তিনি গতকাল (সোমবার) কাতার সফরে গিয়ে রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রায়িসি বলেন, ইরান প্রমাণ করেছে দেশটি সব সময় স্বাধীনচেতা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে এগিয়ে আসে।
-
তেহরানে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফেব্রুয়ারি ২১, ২০২২ ২১:০৩তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং ভাষাশহীদদের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।