-
এবার প্রেস টিভি’র পেজ স্থায়ীভাবে বন্ধ করে দিল ফেসবুক
মার্চ ২৮, ২০২১ ০৫:১৭ইরানের ইংরেজি-ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে বাক স্বাধীনতার ধ্বজাধারী আমেরিকা-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারো তার ইরান-বিদ্বেষী আচরণের প্রমাণ দিল।
-
২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল ইরান ও চীন
মার্চ ২৭, ২০২১ ১২:৫০২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শনিবার) তেহরানে এই চুক্তিতে সই করেন।
-
করোনাভাইরাসের মতো জঙ্গিবাদও কোনো সীমান্ত চেনে না: ইরান
মার্চ ২৬, ২০২১ ১১:২৭ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফ উগ্রবাদ ও জঙ্গিবাদকে বৈশ্বিক হুমকি হিসেবে উল্লেখ করে বলেছেন, কিছু দেশ তাদের পররাষ্ট্রনীতির সুদূরপ্রসারি লক্ষ্যগুলো বাস্তবায়ন করার কাজে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
-
পরমাণু সমঝোতা রক্ষায় যা করার তাড়াতাড়ি করুন: আইএইএ
মার্চ ২৩, ২০২১ ০১:২০আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের সঙ্গে তার সংস্থার তিন মাসের যে অন্তর্বর্তী চুক্তি হয়েছে তার সুযোগকে কাজে লাগিয়ে পরমাণু সমঝোতা রক্ষা করার চেষ্টা চালানো উচিত। তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
-
ইরানের ৪০ কোটি পাউন্ড পাওনা ফেরত দিতে হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
মার্চ ২৩, ২০২১ ০১:১৮ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, সমরাস্ত্র কেনা বাবদ ইরানের ৪০ কোটি পাউন্ড পাওনা ফেরত দিতে হবে। টাইমস লন্ডন রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালেস বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের অবস্থান ঘোষণা করছি। আমরা ইরানের পাওনা ফেরত দিতে চাই এবং এই অর্থ তেহরানে স্থানান্তরের জন্য উপযুক্ত উপায় বের করতে হবে।
-
তিনি স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, জাতিগঠনের কুশলী কারিগরও ছিলেন: গওসোল আযম সরকার
মার্চ ১৮, ২০২১ ১১:২৩বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, জাতিগঠনের কুশলী কারিগরও ছিলেন বলে মন্তব্য করেছেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এএফএম গওসোল আযম সরকার বলেন: 'জাতির জনকের যুগান্তকারী আহ্বানে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ পুনর্গঠিত হয় এবং দেশ ক্রমোন্নতির পথে এগিয়ে যায়।
-
ইরানের আকাশ আর্মেনিয়ার বিমান নিখোঁজ হওয়ার খবর সত্য নয়
মার্চ ০৫, ২০২১ ০২:২৯ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ তার দেশের আকাশে আর্মেনিয়ার একটি বোয়িং-৭৩৭ বিমানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছেন।
-
ইরানের বেশিরভাগ নাগরিক আমেরিকার সঙ্গে আলোচনার বিরোধী: জরিপ
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ০৩:০৫আমেরিকা পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত দেশটির সঙ্গে ইরানের কোনো আলোচনায় বসা উচিত নয় বলে মনে করে বেশিরভাগ ইরানি নাগরিক। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও কানাডার ‘ইরান পোল’ সংস্থার এক যৌথ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
-
তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৬:৪৭তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ উদযাপিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভার্চুয়াল মিডিয়ার ওই আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গাউসুল আযম সরকার।
-
ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে চায় না: রুহানি
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১৫:০৯ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না অথবা গোপনে কোনো পরমাণু কর্মসূচিও চালাচ্ছে না। তবে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণভাবে ব্যবহার করার অধিকার তেহরানের রয়েছে বলেও জানান তিনি।