-
বোমা হামলায় নিহত ৭০: এ বর্বরতার শেষ কোথায়?
ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ২২:৪৮২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরাকের রাজধানী বাগদাদের একটি জনাকীর্ণ মার্কেটে দুটি বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত ও ১০০ ব্যক্তি আহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে। আজ (রোববার) হামলাটি বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
-
ফরাসি বাহিনীর দায়েশ বিরোধী অভিযানের খবর নাকচ করল লিবিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ১৪:৩০২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): লিবিয়ায় ফরাসি বিশেষ বাহিনী গোপনে দায়েশ বিরোধী অভিযানে জড়িত বলে যে খবর প্রকাশিত হয়েছে দেশটির আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকার তা নাকচ করে দিয়েছে।
-
আলেপ্পো অভিযানের পথেই আরেক শহরের দখল নিল সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ১৩:২০২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর মুক্তির পথে আরো এগিয়ে গেছে দেশটির সেনাবাহিনী। ওই শহর মুক্তি অভিযানের পথেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে খানাসার শহর আবার দখলে নিয়েছে সরকারি সেনারা। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ শহর নিয়ন্ত্রণে নেয়ার কারণে আলেপ্পোর প্রধান শহরে রসদ সরবরাহের পথ পরিষ্কার হলো।
-
ইরাকের আনবার প্রদেশে একাধিক সেনাঘাটি নির্মাণ করবে মার্কিন বাহিনী
ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ০৯:৪০২৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাকের গোলযোগপূর্ণ আনবার প্রদেশে একাধিক সেনাঘাটি নির্মাণের পরিকল্পনা করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ঠেকানোর নামে এ সব ঘাটি তৈরির পরিকল্পনা করেছে আমেরিকা।
-
ভাগার আগে দায়েশ পবিত্র কোরআনে পাতছে বোমার ফাঁদ
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ০৭:২৫২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবারে পবিত্র কোরআন শরীফ বোমা বসিয়ে মানুষ মারার ফাঁদ তৈরি করছে। সিরিয়া এবং ইরাকে একের পর এক পরাজয়ে বিপর্যয়ের শেষ সীমায় পৌঁছে যাওয়া দায়েশ গোষ্ঠী নিজেদের সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রাখার জন্য এ ন্যাক্কারজনক পথ বেছে নিয়েছে।
-
যুদ্ধবিরতি না মানার হুমকি দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ০০:০১২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার কথিত বিরোধী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি সম্ভাব্য যুদ্ধবিরতি না মানার হুমকি দিয়েছে। ফ্রি সিরিয়ান আর্মিকে আমেরিকা ও তার মিত্ররা মধ্যপন্থি বিরোধীদল বলে মনে করে। এ গোষ্ঠীর ভেতরে আশ্রয় নেয়া বিদেশি সন্ত্রাসীরা বলেছে, তারা যুদ্ধবিরতিতে অংশ নেবে না।
-
সন্ত্রাসী রিক্র্যুট করতে সহায়তা দিচ্ছে তুরস্ক: রাশিয়া
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ২৩:৩৪১৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ককেশাস ও মধ্য-এশিয়া থেকে উগ্র গোষ্ঠী আইএসআইএল বা দায়েশে নতুন সন্ত্রাসী রিক্র্যুট করার বিষয়ে সহায়তা দিচ্ছে তুরস্ক। এ অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। গত ১০ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে তিনি এ অভিযোগ করেন।
-
চলছে বিমান হামলা, পালাচ্ছে দায়েশ, আশ্রয় লিবিয়ায়
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ০৮:০৮৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া ও ইরাক থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বহু সিনিয়র কমান্ডার লিবিয়ায় আশ্রয় নিয়েছে। লিবিয়ার একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এ খবর জানিয়ে বলেছেন, গত কয়েক মাসে সেদেশের সিরতে শহরে বহু বিদেশি সন্ত্রাসী আশ্রয় নিয়েছে।
-
রাশিয়া এবং ইউরোপে হামলার পরিকল্পনা করছে দায়েশ
জানুয়ারি ৩০, ২০১৬ ০৬:২৯৩০ জানুয়ারি (রেডিও তেহরান): রাশিয়া এবং ইউরোপে হামলার পরিকল্পনা করছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী চক্র। এ তথ্য দিয়েছেন রুশ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী কমিটির মুখপাত্র আদ্রে পিরিজেজদোমস্কি।
-
লিবিয়ায় সেনা পাঠানোর কথা ভাবছে আমেরিকা
জানুয়ারি ২৮, ২০১৬ ০৬:১২২৮ জানুয়ারি (রেডিও তেহরান): আমেরিকা লিবিয়ায় সেনা পাঠানোর কথা চিন্তা ভাবনা করছে এবং এরই মধ্যে মার্কিন সেনা সদস্যরা দেশটি পরিদর্শন করে এসেছে। পেন্টাগন আরো দাবি করেছে, দেশটিতে দিনে দিনে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের জোরদার উপস্থিতির বিরুদ্ধে অভিযানের জন্য মার্কিন সেনা পাঠানোর বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।