-
‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি ও ৫১ দফা অঙ্গীকার
ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ১৩:২৪বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহারে ‘করব কাজ, গড়ব দেশ' প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। এই ইশতেহারের স্লোগান হলো ‘সবার আগে বাংলাদেশ'। আগামী দিনে ক্ষমতায় গেলে ইশতেহারে ৯টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। এতে মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
-
প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি মো. সানাউল্লাহ
ফেব্রুয়ারি ০১, ২০২৬ ১৩:১৭বাংলাদেশের নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
-
সঠিক সরকার নির্বাচন করতে না পারলে উল্টো দিকে যেতে হবে: মির্জা ফখরুল
জানুয়ারি ৩১, ২০২৬ ১৬:৫২বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আদায় করতে আমাদের খুবই কষ্ট করতে হয়েছে। ১৫ বছর আন্দোলন করতে হয়েছে। ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার লোক প্রাণ দিয়েছেন। ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন।
-
অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না: জামায়াতের আমির
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:৩৩বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনাটি কিসের ইঙ্গিত দেয়-এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।’
-
রাজধানী ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি
জানুয়ারি ২৮, ২০২৬ ১৭:০৪বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য রাজধানী ঢাকাসহ আশপাশের তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা।
-
ভারত নির্বাচন নিয়ে মতামত দেওয়ার অধিকার রাখে না
জানুয়ারি ২৮, ২০২৬ ১৫:৫৯বাংলাদেশের নির্বাচন নিয়ে পার্শ্ববর্তী দেশগুলো নিজস্ব বিশ্লেষণ করতে পারে, কিন্তু কোনো ধরনের মতামত দিতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
-
বাংলাদেশের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:২৮বাংলাদেশের ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে।
-
নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস
জানুয়ারি ২৭, ২০২৬ ১৬:৫৯নির্বাচনি গণসংযোগে গিয়ে আক্রান্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী যে অভিযোগ তুলেছেন, তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন, জনগণের সহানুভূতি পাওয়া এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
-
নিরুত্তাপ নির্বাচন; কেন ইরাকি শিয়া জোট আবারও মালিকির কাছে গেল?
জানুয়ারি ২৫, ২০২৬ ১৩:৩৭পার্সটুডে-ইরাকি শিয়া সমন্বয় কাঠামো এক বিবৃতি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে "নুরি আল-মালিকি"কে মনোনয়নের ঘোষণা দিয়েছে। সেইসাথে রাষ্ট্রপতি নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য একটি বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে।
-
ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:২১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে। আজ শনিবার দুপুর ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগে এ কথা বলেন তিনি।