-
‘বিপজ্জনক বিশ্বাস লালন করছে ন্যাটো জোট’
নভেম্বর ২৮, ২০২১ ১৭:২৯আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ধারণা করছে, তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনো জবাব দেবে না, এটা খুবই বিপজ্জনক বিশ্বাস।
-
ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে
নভেম্বর ২৭, ২০২১ ১৪:১৩মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তাহলে মস্কোকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।
-
‘পুতিন বললেন- এটি মারাত্মক চ্যালেঞ্জ’
নভেম্বর ১৩, ২০২১ ১৮:১৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা ও ন্যাটো জোটের কয়েকটি সদস্য দেশ কৃষ্ণ সাগরে রুশ সীমান্তের কাছে যুদ্ধজাহাজ পাঠিয়ে যুদ্ধের উসকানি দিচ্ছে। কৃষ্ণ সাগরে এগুলো তাদের অপরিকল্পিত মহড়া। তারা শুধু শক্তিশালী নৌ বাহিনীই পাঠাচ্ছে না বরং কৌশলগত বিমানসহ যুদ্ধবিমান পাঠাচ্ছে। এটি আমাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ।”
-
আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমেরিকা: মুত্তাকি
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৪পাকিস্তান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই দশকের উপস্থিতি সত্ত্বেও আমেরিকা ও ন্যাটো আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।তিনি শুক্রবার ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
'ন্যাটো জোট শান্তি প্রতিষ্ঠার জন্যে বানানো হয় নি'
অক্টোবর ২৩, ২০২১ ০৮:৫৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট তার দেশের বিরুদ্ধে সম্প্রতি নতুন যে কৌশল নিয়েছে তাতে একথা প্রমাণ হয় যে, ন্যাটো জোটের সম্পর্ক ছেদ করার বিষয়ে রাশিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক।
-
মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া
অক্টোবর ১৯, ২০২১ ০৩:১৮মস্কোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না।
-
আফগান শরণার্থীদের ঢল নামার জন্য আগ্রাসী দেশগুলো দায়ী: ইরান
অক্টোবর ১৫, ২০২১ ১১:৪৬আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নামার জন্য দেশটিতে আগ্রাসন পরিচালনাকারী দেশগুলোকে দায়ী করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলাম-হোসেইন দেহকানি বলেছেন, আফগানিস্তানের চলমান সংকট এবং দেশটি থেকে শরণার্থীদের ঢল নামার দায়িত্ব দেশটিতে আগ্রাসন পরিচালনাকারীদের নিতে হবে।
-
‘আফগানিস্তানে মার খেয়ে হয়ত ব্যথা অনুভব করছে ন্যাটো’
অক্টোবর ১৩, ২০২১ ০৩:৪৯আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটোর শক্তিমত্তা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলে সতর্ক করেছে ক্ষমতাসীন তালেবান। ন্যাটো মহাসচিব জেন স্টোলটেনবার্গের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
-
আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা হারাবে ইউরোপীয় ইউনিয়ন
অক্টোবর ১২, ২০২১ ১১:১৫ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ২৭ জাতির এ জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মর্যাদা হারাতে চলেছে। বিশ্ব অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের ক্ষয়িষ্ণু ভূমিকার কারণে উদ্বিগ্ন হয়ে এ কথা বলেছেন জোসেফ বোরেল। তিনি বলেছেন, সম্ভবত এ জোট আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা চর্চার নীতিতে অবজ্ঞার বস্তুতে পরিণত হবে।
-
রাশিয়া ন্যাটোর সদস্য হবে না: ল্যাভরভ
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১৮:১৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোললটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।