-
নারীর প্রতি সহিংসতা: নারী ও শিশু অধিকার ফোরামের ৩ দিনের কর্মসূচি ঘোষণা
অক্টোবর ০৬, ২০২০ ১৭:৫৬দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৮ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান, ১০ অক্টোবর সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি এবং ১১ অক্টোবর ঢাকাসহ সারা দেশে জেলায় জেলায় আদালত প্রাঙ্গনে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ।
-
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
অক্টোবর ০৬, ২০২০ ১৫:৪৪ক্রমবর্ধমানহারে নারীর প্রতি হিংস্রতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলাদেশ। দেশব্যাপী প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, নারী সংগঠন, ছাত্র, শিক্ষক, সচেতন নাগরিক সমাজ সর্বস্তরের মানুষ।
-
কথাবার্তা: বেগমগঞ্জের ঘটনায় ক্ষুব্ধ সারাদেশ, ধর্ষণপ্রবণতা বাড়াচ্ছে মাদক ও পর্নোগ্রাফি
অক্টোবর ০৬, ২০২০ ১৩:৩৬সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
অক্টোবর ০৬, ২০২০ ১১:৫৪নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
-
নোয়াখালীতে নির্যাতিত নারীর সঙ্গে কথা বললেন ডিআইজি: গ্রেফতার আরও ২
অক্টোবর ০৬, ২০২০ ০৯:৪৮বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একলাসপুর ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮) ও মামলার পাঁচ নম্বর আসামি পূর্ব একলাসপুর গ্রামের সাজু (২১)। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চারজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হলো।
-
নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন, প্রধান আসামিসহ গ্রেফতার ৪
অক্টোবর ০৫, ২০২০ ০৭:৪৭বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও নির্যাতনে ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে এবং আরেক আসামি দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
-
মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছেন দলিত নারীরা: কামরুজ্জামান
অক্টোবর ০৩, ২০২০ ১৯:৪৫ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের শিকার হচ্ছে দলিত নারীরা। তিনি আজ (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মন্তব্য করেছেন।
-
চারদিক থেকে কেন জানি এই সরকারের পতনের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী
অক্টোবর ০৩, ২০২০ ১৩:৫২নারীর সম্ভ্রমহানিকে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা শিল্পে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
-
বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন আতঙ্কজনক হারে বৃদ্ধি, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
অক্টোবর ০২, ২০২০ ১৭:০৮বাংলাদেশে করোনা পরিস্থিতির মাঝে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আতঙ্কজনক হারে বেড়ে চলছে। দেশব্যাপী প্রতিবাদ, গ্রেফতার কোনো কিছুতেই থামছে না এ ভয়াবহতা। এরকম পরিস্থিতিতে দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাগরিক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মন্তব্য করেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে ধর্ষণ থামবে না। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
-
কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার শেখ হাসিনার
অক্টোবর ০২, ২০২০ ১৪:৪০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পুরুষের সমান সংখ্যায় এ উন্নীত করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে নারীদের চাকুরি রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।