-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প
আগস্ট ০৬, ২০১৮ ১৯:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক একতরফা নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের পর তেহরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আমেরিকা তা পুনর্বহাল হলো।
-
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করবে ইউরোপ
আগস্ট ০৬, ২০১৮ ১৮:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যখন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চূড়ান্ত করেছে তখন ইউরোপ বলছে, তেহরানের সঙ্গে বাণিজ্যে জড়িত কোম্পানিগুলোকে তারা সম্ভাব্য মার্কিন শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে রক্ষা করবে। আজ (সোমবার) থেকে আমেরিকা ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা কার্যকর করবে।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল: একই ভুলের পুনরাবৃত্তি করছে আমেরিকা
আগস্ট ০৬, ২০১৮ ১৪:০৮ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, সরকার দৃঢ়তার সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করবে।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন করবে আমেরিকা
আগস্ট ০৬, ২০১৮ ১৩:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার ঘোষণা দিয়েছে আমেরিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমেরিকা এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে যাচ্ছে।
-
কঠিন চ্যালেঞ্জের মুখে ইরানের ওপর ফের অর্থনৈতিক চাপ সৃষ্টির মার্কিন চেষ্টা
জুলাই ২১, ২০১৮ ১২:২৩ইরান সব দিক থেকেই মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী ও শক্তিশালী দেশ। এ অঞ্চলে ইরানের রয়েছে শক্তিশালী রাজনৈতিক অবস্থান এবং বিশাল অর্থনৈতিক শক্তি। এ ছাড়া, এ অঞ্চলসহ বিশ্বের দেশগুলোর সঙ্গে ইরানের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক।
-
'মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কাছ থেকে বেশি তেল কিনবে চীন'
জুলাই ১৮, ২০১৮ ১৫:১০ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু হলে দেশটির কাছ থেকে চীন অপরিশোধিত তেল কেনার পরিমাণ বাড়িয়ে দেবে বলে আমেরিকার শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিশ্বাস করেন। ইরানের তেল বিক্রি শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য মার্কিন প্রশাসন যখন চেষ্টা চালিয়ে আসছে তখন আমেরিকার কর্মকর্তাদের কাছ থেকে এ ইঙ্গিত এলো।
-
কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন ট্রাম্প
জুলাই ১৮, ২০১৮ ১৪:২৩১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই আমেরিকা নানাভাবে ইরানের সঙ্গে শত্রুতামূলক আচরণ করে আসছে। সব ক্ষেত্রে ইরানকে দুর্বল করার জন্য আমেরিকা গত ৪০ বছর ধরে দেশটির ক্ষতি করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব লাভের পর তিনি ইরানের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান গ্রহণ করেন এবং ইরানের বর্তমান সরকার ব্যবস্থাকে উৎখাতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি আহ্বান জানান।
-
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপের নতুন পদক্ষেপ
জুলাই ১৭, ২০১৮ ১৪:৩৮ইউরোপের রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা বিষয়ক একটি আইন আবারো চালু করতে সম্মত হয়েছে। এর ফলে ইউরোপের কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে পারবে।
-
ইরানের তেল বিক্রি: কঠোর অবস্থান থেকে আমেরিকার পশ্চাদপসরণ
জুলাই ১১, ২০১৮ ১২:২৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ ইরানের তেল কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে কিছু দেশকে ছাড় দেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখবে। এসব দেশের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, আগামী নভেম্বর মাসে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও কিছু দেশ ইরান থেকে তেল কিনতে দেয়ার যে অনুমতি চেয়েছে তা পর্যালোচনা করে দেখছে ওয়াশিংটন।
-
'ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা সফল হবে না'
জুলাই ০৯, ২০১৮ ১২:২১মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবনের সাবেক সহকারি পরিচালক প্রফেসর ফ্রাঙ্ক ভন হিপেল বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কোনো ফল পাওয়া যাবে না। ইরানের বার্তা সংস্থা মেহের-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।