• হিজবুল্লাহ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ও সৌদি আরব

    হিজবুল্লাহ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ও সৌদি আরব

    মে ১৭, ২০১৮ ১২:৩৭

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েক জন নেতার বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও তার আরব মিত্ররা। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ও উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেমসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

  • ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    মে ১১, ২০১৮ ০০:৪৬

    তেহরানের বিরুদ্ধে বিদ্বেষী নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনটি ইরানি কোম্পানি ও ছয় ইরানি নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ বিভাগ।

  • বিশ্বের সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা  করতে চায় ইরান: প্রেসিডেন্ট রুহানি

    বিশ্বের সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় ইরান: প্রেসিডেন্ট রুহানি

    মে ০৮, ২০১৮ ১৩:৩৮

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ বিশ্বের সঙ্গে গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। একইসঙ্গে ইরানের ওপর কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হলেও দেশের উন্নয়নের গতি অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  • পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠেছে রাশিয়া:মেদভেদেভ

    পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠেছে রাশিয়া:মেদভেদেভ

    এপ্রিল ২৯, ২০১৮ ০২:২৬

    রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে পেরেছে।

  • নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর জবাব দেব: রাশিয়ার অঙ্গীকার

    নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর জবাব দেব: রাশিয়ার অঙ্গীকার

    এপ্রিল ০৭, ২০১৮ ০৮:৫৬

    রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কঠোর জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে মস্কো। ব্রিটেনে বসবাসরত সাবেক দ্বৈত চর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর কথিত বিষ প্রয়োগের ঘটনায় যখন রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা বেড়ে চলছে তখন আমেরিকা এ নিষেধাজ্ঞা আরোপ করল। নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা কোনো হামলা অথবা রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর জবাব না দিয়ে ছাড়ব না।”

  • রাশিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    রাশিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    এপ্রিল ০৭, ২০১৮ ০১:৫৬

    ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগসহ আরো কিছু অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

  • ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’

    ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’

    মার্চ ২৯, ২০১৮ ০৪:১৫

    ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরানের কথিত হস্তক্ষেপের অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কাছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ওই তিন দেশ।

  • ‘নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের অগ্রগতি রোধ করতে পারবে না আমেরিকা’

    ‘নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের অগ্রগতি রোধ করতে পারবে না আমেরিকা’

    মার্চ ২৪, ২০১৮ ০১:৩৩

    ইরানের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং কয়েকজন ইরানি নাগরিকের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে ‘উসকানিমূলক’ তৎপরতা হিসেবে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

  • ভণ্ডামির শেষ থাকা দরকার: আমেরিকাকে ইরান

    ভণ্ডামির শেষ থাকা দরকার: আমেরিকাকে ইরান

    মার্চ ২০, ২০১৮ ০২:৫১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওয়াশিংটনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার যখন মধ্যপ্রাচ্যে সব ধরনের সমরাস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে তখন ইরানকে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে বাধা দিচ্ছে। তিনি আরো বলেছেন, এটি ‘নিছক ভণ্ডামি’ এবং এর শেষ থাকা দরকার।

  • নিষেধাজ্ঞা দিতে চায় আমেরিকা; কঠোর জবাব দেওয়ার হুমকি তুরস্কের

    নিষেধাজ্ঞা দিতে চায় আমেরিকা; কঠোর জবাব দেওয়ার হুমকি তুরস্কের

    মার্চ ১০, ২০১৮ ১৫:৫৭

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে। জার্মানির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আমেরিকা বিভিন্ন অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।