• ‘ইরানে হেভি ওয়াটার উৎপাদন বন্ধ হয়নি’

    ‘ইরানে হেভি ওয়াটার উৎপাদন বন্ধ হয়নি’

    নভেম্বর ১২, ২০১৭ ০৫:৪২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে, দেশের আরাক অঞ্চলে স্থাপিত পরমাণু স্থাপনায় ভারী পানি উৎপাদনের প্রক্রিয়া বন্ধ করা হয়নি।

  • পরমাণু সমঝোতা বাতিল প্রশ্নে ট্রাম্পের পর এবার পিছু হটল কংগ্রেস

    পরমাণু সমঝোতা বাতিল প্রশ্নে ট্রাম্পের পর এবার পিছু হটল কংগ্রেস

    নভেম্বর ১০, ২০১৭ ১৩:৩৫

    ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধিতাকারী মার্কিন কংগ্রেস সদস্যরা তাদের অবস্থান থেকে পিছু হটে গেছেন। সিনেটর বব কুরকার জানিয়েছেন, পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার যে পরিকল্পনা করা হয়েছিল তা স্থগিত রাখা হয়েছে।

  • আইএইএ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না: রাশিয়া

    আইএইএ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না: রাশিয়া

    অক্টোবর ২২, ২০১৭ ২২:২৫

    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ  ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না, তার সেই এখতিয়ার নেই। কয়েকটি দেশ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএ’র প্রতি যে আহ্বান জানাচ্ছে তারও সমালোচনা করেছেন তিনি।

  • "পরমাণু নয় ইরানের ইসলামি শাসন ব্যবস্থা আমেরিকার প্রধান টার্গেট"

    অক্টোবর ২২, ২০১৭ ১৫:২৩

    ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোতে অনুষ্ঠিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক বৈঠকে পরমাণু সমঝোতার প্রতি মার্কিন সরকারের আচরণের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি অবস্থান আন্তর্জাতিক সনদের ভাব-মর্যাদা নষ্ট করেছে।

  • পরমাণু সমঝোতার প্রতি ইউরোপের সমর্থন: ইরান ইস্যুতে পাশ্চাত্য জোটে ভাঙন

    পরমাণু সমঝোতার প্রতি ইউরোপের সমর্থন: ইরান ইস্যুতে পাশ্চাত্য জোটে ভাঙন

    অক্টোবর ১৮, ২০১৭ ১৩:৫৩

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতার বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিলেও এবং ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আরোপ করলেও ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়া অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল (মঙ্গলবার) ইরানকে অত্যন্ত বিপজ্জনক দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, ইরানের ব্যাপারে তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে দেশটি যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে। একই সঙ্গে তিনি সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার জন্য তেহরানকে অভিযুক্ত করেন।

  • 'পরমাণু সমঝোতা' সবার জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে: ইরানের প্রেসিডেন্ট

    'পরমাণু সমঝোতা' সবার জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে: ইরানের প্রেসিডেন্ট

    অক্টোবর ১২, ২০১৭ ১৫:৩১

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, 'পরমাণু সমঝোতা' সংশ্লিষ্ট দেশগুলোসহ বাদবাকী সব সরকারের জন্য বিরাট পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রতিশ্রুতি রক্ষা করার ওপর একটি সরকারের প্রতি বিশ্ববাসীর আস্থার বিষয়টি নির্ভর করে। পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত ঘোষণার আগ মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, যারা এই চুক্তির প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে তারা নিজেদের আত্মসম্মানবোধ বজায় রেখেছে।

  • আমেরিকার সঙ্গে আলোচনা করে লাভ নেই: ইরান

    আমেরিকার সঙ্গে আলোচনা করে লাভ নেই: ইরান

    সেপ্টেম্বর ২২, ২০১৭ ২১:২৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তাতে আলোচনা করে লাভ কোনো নেই; এ ধরনের আলোচনা কোনো ফল বয়ে আনবে না।

  • উ. কোরিয়া ও ইরানের মধ্যে পরমাণু সহযোগিতা নেই: আইএইএ

    উ. কোরিয়া ও ইরানের মধ্যে পরমাণু সহযোগিতা নেই: আইএইএ

    সেপ্টেম্বর ২০, ২০১৭ ১৩:৫২

    আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক সহযোগিতার খবর ভিত্তিহীন। এটি স্রেফ গুজব।

  • পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে ওয়াশিংটন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে ওয়াশিংটন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ১৭, ২০১৭ ০১:৩০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়ন করছে না। জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়ে রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।

  • ইরান সমঝোতা বাতিল করলে সংকট তৈরি হবে: সিনেটরের হুঁশিয়ারি

    ইরান সমঝোতা বাতিল করলে সংকট তৈরি হবে: সিনেটরের হুঁশিয়ারি

    জানুয়ারি ০৭, ২০১৭ ০৪:২৬

    ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে মারাত্মক সংকট তৈরি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান বব কোরকার।