• ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ইরান’

    ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ইরান’

    ডিসেম্বর ০১, ২০২১ ০৫:৩৯

    ইরানের পরমাণু আলোচক দলের সাবেক সদস্য সাইয়্যেদ হাসান মুসাভিয়ান বলেছেন, আমেরিকা তার দেশের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যাবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে তখন তিনি এ আহ্বান জানালেন।

  • পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন: ভিয়েনায় দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত

    পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন: ভিয়েনায় দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত

    ডিসেম্বর ০১, ২০২১ ০৪:১৪

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত সংলাপের দ্বিতীয় দিনে গতকাল (মঙ্গলবার) ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে নানা পর্যায়ে আলোচনা হয়েছে।

  • ভিয়েনা বৈঠক: ইউরোপের সামনে একটিই পথ-নিষেধাজ্ঞা তুলে নিতে হবে

    ভিয়েনা বৈঠক: ইউরোপের সামনে একটিই পথ-নিষেধাজ্ঞা তুলে নিতে হবে

    নভেম্বর ৩০, ২০২১ ১৫:৫৪

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত সপ্তম দফা আলোচনা শুরুর একই সময়ে ইরানের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য তেহরানের দাবির প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে।

  • নিষেধাজ্ঞা প্রত্যাহারের কম-বেশি কিছুই ইরানের কাছে গ্রহণযোগ্য নয়

    নিষেধাজ্ঞা প্রত্যাহারের কম-বেশি কিছুই ইরানের কাছে গ্রহণযোগ্য নয়

    নভেম্বর ৩০, ২০২১ ১৪:৩০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর মার্কিন সরকার যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিয়েনা আলোচনায় তা প্রত্যাহার করা ছাড়া তেহরানের কাছে কোনোকিছুই গ্রহণযোগ্য নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে ইরান বেশি কিছু চায় না, কমও গ্রহণযোগ্য হবে না।

  • ভিয়েনা সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চায়: রায়িসি

    ভিয়েনা সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চায়: রায়িসি

    নভেম্বর ৩০, ২০২১ ০৭:০৪

    ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনকে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা থেকে তার দেশ নিশ্চিত ফলাফল বের করে আনতে চায়। তিনি আরো বলেছেন, এই আলোচনার মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

  • ভিয়েনা সংলাপকে ‘অত্যন্ত ইতিবাচক’ বললেন ইইউ’র প্রতিনিধি মুরা

    ভিয়েনা সংলাপকে ‘অত্যন্ত ইতিবাচক’ বললেন ইইউ’র প্রতিনিধি মুরা

    নভেম্বর ৩০, ২০২১ ০৪:৪২

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মুরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রথম দিনের আলোচনাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন। তিনি সোমবার রাতে সাংবাদিদের বলেছেন, বৈঠকে অংশগ্রহণকারী সকল পক্ষ ইরানের বক্তব্য ও স্পর্শকাতরতা আগ্রহের সঙ্গে শুনেছে এবং ইরানি প্রতিনিধিদলও একথা স্পষ্ট করতে পেরেছে যে, তারা আন্তরিকভাবেই পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে আগ্রহী।

  • প্রথম দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত

    প্রথম দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত

    নভেম্বর ৩০, ২০২১ ০৪:১৪

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে। সোমবার আলোচনার প্রথম দিন শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, প্রথমদিনের বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।

  • নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল আমেরিকা জেসিপিওএ’র টিকেট পাবে

    নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল আমেরিকা জেসিপিওএ’র টিকেট পাবে

    নভেম্বর ২৯, ২০২১ ১৫:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আবার ফিরতে পারবে।

  • এবার শক্ত অবস্থানে ইরান: অভ্যন্তরীণ মতবিরোধে সিদ্ধান্ত নিতে চরম বেকায়দায় বাইডেন

    এবার শক্ত অবস্থানে ইরান: অভ্যন্তরীণ মতবিরোধে সিদ্ধান্ত নিতে চরম বেকায়দায় বাইডেন

    নভেম্বর ২৯, ২০২১ ১৩:৩৩

    ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের আলোচনা আজ থেকে ভিয়েনায় শুরু হয়েছে। সংলাপে অংশ নেয়ার জন্য উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির নেতৃত্বে ইরানের ব্যাংক ও জ্বালানি খাত এবং অধিকার ও নীতিমালা বিশেষজ্ঞ দল গত শনিবার ভিয়েনা পৌঁছে। আলী বাকেরি গত দুই দিনে চীন ও রাশিয়ার প্রতিনিধি দল এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এনরিকা ম্যুরার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক করেছেন।

  • সব দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে: এরদোগান

    সব দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে: এরদোগান

    নভেম্বর ২৯, ২০২১ ০৪:৩৩

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে এতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’র ১৫তম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।