-
ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি: আমেরিকা
ফেব্রুয়ারি ২১, ২০২১ ০২:৫৩মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরানের কাছে কোনো দেশ যেন সমরাস্ত্র বিক্রি না করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আবেদন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তা প্রত্যাহার করার ঘোষণা দেয়ার পরদিন ওয়াশিংটন একথা জানাল।
-
ইরানের ওপর থেকে দ্রুত আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেয়া দরকার: চীন
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৩:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করার জন্য আমেরিকাকে তাগিদ দিয়েছে চীন।
-
পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুতি ঘোষণা করলেন বাইডেন
ফেব্রুয়ারি ২০, ২০২১ ০৩:১২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে আবার আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে। তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার প্রায় তিন বছর পর বাইডেন এ ঘোষণা দিলেন।
-
ইরান বিরোধী পদক্ষেপ থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল রাশিয়া
ফেব্রুয়ারি ২০, ২০২১ ০২:৩৯জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (শুক্রবার) এক বক্তব্যে বলেছেন, মস্কো এখন ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে।
-
মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইইউ-কে অবশ্যই ভূমিকা পালন করতে হবে: রুহানি
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবেলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের কূটনৈতিক তৎপরতায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
-
ইরানবিরোধী ট্রাম্পের দুটি সিদ্ধান্ত বাতিল করেছেন জো বাইডেন
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৩:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এ ইস্যুতে আলোচনায় অংশ নেয়ার প্রস্তাব দিয়েছেন।
-
অচলাবস্থা নিরসনের সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা: চীন
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ০৪:১১চীন বলেছে, ইরানের পরমাণু ইস্যুতে বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণেই চলমান অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেছে বেইজিং।
-
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতির নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ০৩:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সম্পর্কে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যে যৌথভাবে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
ইরানের পরমাণু ইস্যুতে ইউরোপ-আমেরিকার কূটনীতিকদের দৌড়ঝাঁপ
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৯:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপ এবং আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাঁচানোর উপায় নেই নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছেন।
-
নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর: মার্কেলকে রুহানি
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ০৩:৩৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক টেলিফোনালাপে পরমাণু সমঝোতা প্রশ্নে ইউরোপীয় দেশগুলোর নেতিবাচক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে শক্তিশালী কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।