• পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে : শিবরাজ সিং চৌহ্বান

    পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে : শিবরাজ সিং চৌহ্বান

    ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৭:৫৭

    ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহ্বান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন যাত্রা’য় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন।

  • মমতাকে উৎখাত করার ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি

    মমতাকে উৎখাত করার ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি

    ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৫:১৪

    ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরীক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জিরো’ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।

  • মমতা জীবিত থাকতে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না: অভিষেক

    মমতা জীবিত থাকতে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না: অভিষেক

    ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৫:২২

    সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।

  • ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি: মমতার অভিনব প্রতিবাদ, নবান্নে গেলেন স্কুটারে

    ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি: মমতার অভিনব প্রতিবাদ, নবান্নে গেলেন স্কুটারে

    ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৪:৩২

    ভারতে একনাগাড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটারে চেপে রাজ্য সচিবালয় নবান্নে যান।  

  • বাংলাকে বাঁচতে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

    বাংলাকে বাঁচতে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

    ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৫:০৪

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাকে বাঁচতে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন।’ তিনি আজ (বুধবার) হুগলীতে দলীয় সবামেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • তৃণমূল নেতা অভিষেকের স্ত্রীকে সিবিআই'র জিজ্ঞাসাবাদ, বিজেপি-তৃণমূল পাল্টাপাল্টি মন্তব্য

    তৃণমূল নেতা অভিষেকের স্ত্রীকে সিবিআই'র জিজ্ঞাসাবাদ, বিজেপি-তৃণমূল পাল্টাপাল্টি মন্তব্য

    ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১৬:০৯

    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আজ (মঙ্গলবার) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় যান সিবিআইয়ের ৮ সদস্য সমন্বিত একটি দল।

  • ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার, বাংলার সংস্কৃতি শক্তিশালী হবে : মোদি

    ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার, বাংলার সংস্কৃতি শক্তিশালী হবে : মোদি

    ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৬:৩০

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার। এরফলে বাংলার ইতিহাস ও সংস্কৃতি শক্তিশালী হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের হুগলীতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিজেপি ‘সিবিআই’ এবং ‘ইডি’ দুই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে : সৌগত রায়

    বিজেপি ‘সিবিআই’ এবং ‘ইডি’ দুই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে : সৌগত রায়

    ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৭:০৭

    ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ ও ‘ইডি’কে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরা নারুলাকে কয়লা দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই নোটিস পাঠানোয় তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেছেন।

  • বাংলাদেশ স্বাধীন না হলে বাঙালির অস্তিত্ব থাকত না: স্বপন ভট্টাচার্য

    বাংলাদেশ স্বাধীন না হলে বাঙালির অস্তিত্ব থাকত না: স্বপন ভট্টাচার্য

    ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৪:৪৬

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ স্বাধীন না হলে আজকে বাঙালির অস্তিত্ব থাকত না।’ আজ (রোববার) ভারতের পেট্রাপোলে ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে মন্ত্রীসহ আহত ২৬, ‘হত্যার ষড়যন্ত্র’ বললেন মমতা

    পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে মন্ত্রীসহ আহত ২৬, ‘হত্যার ষড়যন্ত্র’ বললেন মমতা

    ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৩:৩৫

    ভারতের পশ্চিমবঙ্গে এক বোমা বিস্ফোরণে রাজ্যে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল (বুধবার) রাতে কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে আক্রান্ত হন মন্ত্রী জাকির হোসেন ও অন্যরা।