-
বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম
নভেম্বর ২৮, ২০২০ ১৫:০৭ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (শনিবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি’র এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে তৃণমূলে ভাঙন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, দল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী
নভেম্বর ২৭, ২০২০ ১৪:৫৪ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের প্রভাবশালী মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজ্যের পরিবহণ, সেচ এবং পানিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন। তিনটি মন্ত্রিত্বেই ইস্তফা দিয়েছেন তিনি। আজ (শুক্রবার) তিনি তার পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন।
-
আগামীদিনে বাংলায় তৃনমূলই ক্ষমতায় থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
নভেম্বর ২৫, ২০২০ ১৪:২৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগামীদিনে বাংলায় তৃনমূলই থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে।’ তিনি আজ (বুধবার) বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত শুনুকপাহাড়ী ময়দানে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি দেওয়াল লিখন করলেও মানুষের অন্তরে মমতা রয়েছেন: জ্যোতিপ্রিয় মল্লিক
নভেম্বর ২২, ২০২০ ১৬:০৭ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গকে ‘গুজরাট’ বানানোর অঙ্গীকার দিলীপের, পাল্টা জবাব ফিরহাদ-জ্যোতিপ্রিয়’র
নভেম্বর ১৬, ২০২০ ১৫:০১ভারতের পশ্চিমবঙ্গকে ‘গুজরাট’ বানানোর অঙ্গীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (সোমবার) বারাসতে এক কর্মসূচিতে এ সংক্রান্ত মন্তব্য করেন। তাঁর দাবি, বাংলাদেশ থেকে ‘সিমি’, জামাত, আলকায়েদার লোকেরা এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে।
-
পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি: ওয়াইসি
নভেম্বর ১২, ২০২০ ১০:৫৯ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি।’ ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। আজ (বৃহস্পতিবার) ওয়াইসির মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
বিহারে বিধানসভা নির্বাচনে ওয়াইসির সাফল্য, পশ্চিমবঙ্গে ‘মিম’-এর ভোটে লড়ার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া
নভেম্বর ১১, ২০২০ ১৫:১৩ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) পার্টি ৫ আসনে জয়ী হওয়ার পরে দলটি এবার পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে লড়ার ঘোষণা করেছে। বিশেষকরে পশ্চিমবঙ্গে ‘মিম’-এর নির্বাচনে লড়াকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
-
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনের বিরুদ্ধে কোলকাতায় প্রতিবাদে উত্তাল মুসলিমরা, পুড়ল কুশপুতুল
নভেম্বর ০৪, ২০২০ ১৬:৩৫ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠলেন মুসলিমরা। আজ (বুধবার) বিকেলে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর পক্ষ থেকে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন।
-
ভারতে করোনা আক্রান্ত ৭৯ লাখ ছাড়াল, পশ্চিমবঙ্গে শনাক্ত প্রায় সাড়ে ৩ লাখ
অক্টোবর ২৬, ২০২০ ১১:৪৩ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ছাড়িয়েছে। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ৪৫ হাজার ১৪৮টি নয়া সংক্রমণ এবং একইসময়ে একইসময়ে ৪৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত তিন মাসের মধ্যে একদিনে আক্রান্তের সংখ্যা আজই সবচেয়ে কম। অন্যদিকে, গত ১০ জুলাইয়ের পর থেকে একদিনে মৃতের সংখ্যাও আজ সবচেয়ে কম।
-
ভারতে করোনায় আক্রান্ত আরও ৫০ হাজার, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৫৭ চিকিৎসকের মৃত্যু
অক্টোবর ২৫, ২০২০ ০৮:৫৫ভারতে একদিনে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ৫০ হাজার ১২৯ টি নয়া সংক্রমণ এবং ৫৭৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে।