• বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলব: অমিত শাহ

    বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলব: অমিত শাহ

    মার্চ ০১, ২০২০ ১৫:০৫

    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ৫ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। সোনার বাংলা মমতা দিদির শাসনকালে গঠিত হবে না। বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করব।

  • কেন্দ্রীয় সরকার আমাদের অস্তিত্বের ওপরে আঘাত হানার চেষ্টা করছে: সিদ্দিকুল্লাহ

    কেন্দ্রীয় সরকার আমাদের অস্তিত্বের ওপরে আঘাত হানার চেষ্টা করছে: সিদ্দিকুল্লাহ

    ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১৬:১৬

    জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় সরকার আমাদের অস্তিত্বের ওপরে আঘাত হানার চেষ্টা করছে। তিনি আজ (রোববার) নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর)-এর বিরুদ্ধে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

  • মুকুল রায় দিলিপের মতো পাগল হয়ে গেছেন: জ্যোতিপ্রিয় মল্লিক

    মুকুল রায় দিলিপের মতো পাগল হয়ে গেছেন: জ্যোতিপ্রিয় মল্লিক

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৯:৪৫

    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়কে দিলিপের মতো বদ্ধপাগল বলে অভিহিত করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে ১৭০ টা আসনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে বলে দাবি করায় আজ (সোমবার) খাদ্যমন্ত্রী বিজেপি নেতা মুকুল রায় সম্পর্কে ওই মন্তব্য করেন। ‘সিএএ’-এর সমর্থনে মুকুল রায় বনগাঁয় সোমবার এক সভায় রাজ্যে বিজেপি’র নিশ্চিত সম্ভাবনার কথা বলেন।    

  • কোলকাতায় সিএএ'র বিরুদ্ধে আন্দোলনরত মুসলিম নারীর মৃত্যুতে শোকের ছায়া

    কোলকাতায় সিএএ'র বিরুদ্ধে আন্দোলনরত মুসলিম নারীর মৃত্যুতে শোকের ছায়া

    ফেব্রুয়ারি ০২, ২০২০ ১২:১১

    ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সমীদা খাতুন (৫৭) নামে আন্দোলনরত এক মুসলিম নারীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার পার্ক সার্কাসে ‘সিএএ’বিরোধী একটানা যে ধর্না-অবস্থান আন্দোলন চলছে সেখানে শামিল হয়েছিলেন সমীদা।

  • সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি মমতার, ‘গায়ের জোর দেখাবেন না’

    সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি মমতার, ‘গায়ের জোর দেখাবেন না’

    ডিসেম্বর ২৬, ২০১৯ ১৩:৫৫

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সিএএ’ ও ‘এনআরসি’ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘গায়ের জোর দেখাবেন না’। বিজেপির রাজ্যে সব দেখে নিয়েছেন আপনারা। উত্তর প্রদেশে কী চলছে? রোটি-কাপড়া-মকান অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। কেবল বড় বড় ভাষণ আছে!’

  • নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বাংলা, অবরোধ, ভাঙচুর, আগুন

    নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বাংলা, অবরোধ, ভাঙচুর, আগুন

    ডিসেম্বর ১৪, ২০১৯ ১১:৩২

    ভারতের বহুলালোচিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। গতকাল (শুক্রবার) রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অবরোধ, ভাঙচুর চালায়। এসময় প্রতিবাদী জনতা কয়েকটি জায়গায় সড়ক ও রেল লাইনে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে।

  • পশ্চিমবঙ্গে ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল জয়ী, খুশি মমতা

    পশ্চিমবঙ্গে ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল জয়ী, খুশি মমতা

    নভেম্বর ২৮, ২০১৯ ১৫:১৬

    ভারতের পশ্চিমবঙ্গে করিমপুর, খড়গপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল জয়ী হয়েছে। নির্বাচনি ফলে সন্তোষ প্রকাশ করে আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা মানুষের জয়। তাই মানুষকেই এই জয় উৎসর্গ করছি আমরা। মানুষের রায়ই বড় রায়, তার চেয়ে বড় কিছু হতে পারে না।’

  • মমতা ব্যানার্জি কাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন: প্রশ্ন সেলিমের

    মমতা ব্যানার্জি কাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন: প্রশ্ন সেলিমের

    নভেম্বর ২৮, ২০১৯ ১২:৫০

    সিপিএমের পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে বলছেন তিনি জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির বিরুদ্ধে লড়াই করছেন। তাহলে রাজ্যের মাটিতে কাদের জন্য ‘ডিটেনশন ক্যাম্প’ তৈরি করছেন? গতকাল (বুধবার) সন্ধ্যায় বাঘাযতীনে এনআরসি-বিরোধী এক জনসভায় তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই প্রশ্ন করেছেন।

  • উদ্বাস্তুদের জন্য জমির স্বত্ব দেওয়ার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

    উদ্বাস্তুদের জন্য জমির স্বত্ব দেওয়ার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

    নভেম্বর ২৫, ২০১৯ ২০:১৪

    ভারতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিতর্কের মধ্যে বেসরকারি সংস্থা ও কেন্দ্রীয় সরকারের জমিতে গড়ে ওঠা উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির স্বত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে তিনি এ সংক্রান্ত ঘোষণা করেন।

  • পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার

    পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার

    নভেম্বর ২৫, ২০১৯ ১৬:১৬

    ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি’র রাজ্য নেতা ও উপনির্বাচনে দলীয় প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছে।