-
বাংলাকে 'অপমান' করার বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, দিলীপ বললেন 'নাটকবাজি'
মার্চ ১৫, ২০১৯ ১৫:৪৭ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপি’র বিরুদ্ধে 'অবস্থান বিক্ষোভ' কর্মসূচি পালন করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। বিজেপি বাংলাকে অপমান করছে এই অভিযোগে আজ (শুক্রবার) কোলকাতার ধর্না মঞ্চে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মহিলা তৃণমূলের কর্মীরা ধর্না-বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। আগামীকালও (শনিবার) তাদের ওই কর্মসূচি চলবে।
-
ধর্মের ভিত্তিতে ভারত ভাগের চেষ্টা প্রতিহত করা হবে: অভিষেক
মার্চ ০৮, ২০১৯ ০৮:২০ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে আপনি বাংলাকে ভাগ করতে চাচ্ছেন, ভারতকে ভাগ করতে চাচ্ছেন। কিন্তু আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত তা রক্ষা করব।’ গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
ভারতে লোকসভা নির্বাচনের আগেভাগে এসআইও’র ইশতেহার প্রকাশ
মার্চ ০৭, ২০১৯ ১৮:০৮ভারতে আগামী লোকসভা নির্বাচনের মুখে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ইশতেহার প্রকাশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণাপত্র প্রকাশ করা হয়।
-
পশ্চিমবঙ্গে আরবি শিক্ষক পদে নিয়োগ প্রার্থীরা হেনস্থার শিকার: কামরুজ্জামান
মার্চ ০৭, ২০১৯ ১৭:৩৫ভারতের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন আরবি বিষয়ের শিক্ষক পদে নিয়োগ প্রার্থীদের ইচ্ছাকৃত হেনস্থা করছে বলে অভিযোগ করেছে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’। সংগঠনটির পক্ষ থেকে এ ব্যাপারে আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের দফতরে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে সংখ্যালঘু কমিশনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
-
বিজেপি-আরএসএস আমাকে হত্যার ষড়যন্ত্র করছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উগ্র হিন্দুত্ববাদীদের হাতে প্রাণনাশের আশঙ্কা করেছেন। মন্ত্রী নিজেই ওই আশঙ্কা ব্যক্ত করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
-
বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না: মমতা
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৭:১৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বসিরহাটে মৌন মিছিল
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ২০:২৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মরণে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের বিভিন্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে মৌন মিছিল হয়েছে। আজ (রোববার) বসিরহাটের মিনাখাঁয় আয়োজিত ওই মিছিলের নেতৃত্ব দেন বসিরহাটের সংসদ সদস্য ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী।
-
'লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করাই কংগ্রেসের মূল লক্ষ্য'
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৬:৩৮ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করাই কংগ্রেসের মূল লক্ষ্য হবে। গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
গুজরাট ভুলিনি, যাদের হাতে রক্তের দাগ, তারাই দেশের ক্ষমতায়: মমতা
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ০৮:৩৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গুজরাটের ঘটনা আমাদের মনে আছে। আমার তো লজ্জা লাগে যে, যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই দেশের ক্ষমতায় আছে!’ গতকাল (বুধবার) ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে আয়োজিত বিজেপি বিরোধী এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ২০:২৬ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে ওয়াকফ বোর্ডে স্মারকলিপি প্রদান করেছে ‘সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিল’। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ওয়াকফ বোর্ডের দফতরে ওই স্মারকলিপি দেয়া হয়।