-
দুই হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ: মমতা
মার্চ ০৮, ২০১৮ ১৪:৪৫ভারতকে বাঁচাতে বিজেপিকে হটানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নারী দিবস পালন অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
আচ্ছে দিনের নামে জনগণের টাকা কেড়ে নেয়া হচ্ছে: মমতার অভিযোগ
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১২:৫০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আচ্ছে দিন’ (সুদিন)-এর নামে জনগণের টাকা কেড়ে নেয়া হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
ভারতের কেন্দ্রীয় সরকার লুটেরাদের বিরুদ্ধে কিছু করে না: মমতা
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৭:০৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার লুটেরাদের বিরুদ্ধে কিছু করে না। তিনি আজ (বুধবার) দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
উন্নয়নের জন্য দিল্লির কাছে ভিক্ষা প্রার্থনার দরকার নেই: মমতা
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ১৬:২৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "উন্নয়নের জন্য দিল্লির কাছে ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে তাই দিয়েই আমরা সফল হবো।"
-
দাঙ্গা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দেয় বিজেপি: মমতার অভিযোগ
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৫:৫৫ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দাঙ্গা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দেয় বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ছাত্র-যুব সম্মেলনে ভাষণ দেয়ার সময় ওই অভিযোগ করেন।
-
পশ্চিমবঙ্গের যাত্রীবাহী বাস নদীতে: ৩৬ মরদেহ উদ্ধার, জনতার বিক্ষোভ
জানুয়ারি ২৯, ২০১৮ ১১:৩৭ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ব্রিজের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটিতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
-
পশ্চিমবঙ্গে ‘গেরুয়া শিবির’ সম্পর্কে সতর্ক করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী
জানুয়ারি ২৮, ২০১৮ ২০:১১ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার গোপালনগরের ‘সাতবেড়িয়া জানিপুর তাহেরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা’য় শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
-
উত্তর প্রদেশের সহিংসতা চলছেই, ড্রোনে নজরদারি, বন্ধ ইন্টারনেট
জানুয়ারি ২৮, ২০১৮ ১৬:৫২ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশের কাসগঞ্জে সাম্প্রদায়িক উত্তেজনা অব্যাহত রয়েছে। আজ (রোববার) সেখানে নাদরাই গেট এলাকায় দুর্বৃত্তরা কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। গোলযোগপূর্ণ এলাকায় ১৪৪ ধারা জারিসহ ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয়া হয়েছে। দুর্বৃত্তদের উপরে নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নেয়া হয়েছে। জেলাপ্রশাসক আর পি সিং বলেছেন, কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। ষড়যন্ত্র করেই এসব ঘটানো হচ্ছে।
-
পশ্চিমবঙ্গের সশস্ত্র প্রশিক্ষণ চালাচ্ছে আরএসএস: স্বীকার করলেন মন্ত্রী
জানুয়ারি ২১, ২০১৮ ১৩:০১ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে সশস্ত্র প্রশিক্ষণ চালালেও রাজ্য সরকার নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন কোলকাতার নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক মন্ত্রী ড. আব্দুস সাত্তার।
-
বিজেপি নেতারা মুসলিমদের জন্য মায়াকান্না শুরু করেছেন: কামরুজ্জামান
জানুয়ারি ১১, ২০১৮ ১৬:৫২ভারতের বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে মুসলিমদের উন্নয়ন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’র সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।