-
পঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পাকিস্তানের হাজার হাজার সেনা
জুন ০৬, ২০২০ ০৯:০০পাকিস্তানে ফসলের ক্ষেতে পঙ্গপালের আক্রমণ শুরু হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে দেশটির হাজার হাজার সেনা।
-
ইরানের নয়া পার্লামেন্ট স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ
জুন ০৫, ২০২০ ০০:৫৭পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার ইরানের নয়া পার্লামেন্ট স্পিকার বাকের কালিবফকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কালিবফের কাছে পাঠানো এক বার্তায় স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছেন আসাদ কায়সার।
-
পাকিস্তানে করোনায় ১ মন্ত্রী ও ৩ আইনপ্রণেতার মৃত্যু, আক্রান্তের রেকর্ড
জুন ০৪, ২০২০ ১০:২৪পাকিস্তানে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত দুই দিনে এক প্রাদেশিক মন্ত্রী ও তিন আইনপ্রণেতা মারা গেছেন। আক্রান্তের দিক থেকে আজ চীনকে ছাড়িয়ে গেছে দেশটি।
-
ভারত-চীন মুখোমুখি: যুদ্ধ হবে কি? যা বললেন খন্দকার মুনীরুজ্জামান
জুন ০৪, ২০২০ ১০:১১সীমান্তে ভারত-চীনের মধ্যকার উত্তেজনা চীনের একধরনের ব্লাকমেইলিং স্ট্রাটিজি। তবে এ উত্তেজনা বড় যুদ্ধ অর্থাৎ পরমাণু যুদ্ধের পর্যায়ে যাবে বলে মনে হয় না। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের সিনিয়র সংবাদিক ও দৈনিক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান।
-
আগুন নিয়ে খেলবেন না: ভারতকে পাকিস্তান সেনাবাহিনী
জুন ০৪, ২০২০ ০৮:৫৯পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের প্রধান মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, মিথ্যা অজুহাত তুলে ভারত পাকিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। এ ধরনের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এর পরিণতি হবে ভয়াবহ এবং তা কারোর নিয়ন্ত্রণে থাকবে না।
-
পাকিস্তানের দুই কূটনীতিককে বহিষ্কার করল ভারত
জুন ০১, ২০২০ ০৬:৫৮ভারতে নিযুক্ত দুইজন পাকিস্তানি কূটনীতিককে গোয়েন্দাবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন উত্তেজনা গভীরতর হচ্ছে তখন কূটনীতিক বহিষ্কারের এই ঘটনা ঘটল।
-
ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী
মে ৩০, ২০২০ ১১:৪৬পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গতকাল (শুক্রবার) পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে ভারতের ওই গোয়েন্দা ড্রোন।
-
ভারত-চীন সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, ইমরানের আক্রমণ, নেপালের সঙ্গে বিবাদ
মে ২৮, ২০২০ ১৩:১৪ভারত-চীন চলমান সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, চীনা কর্তৃপক্ষ কিছুটা সুর নরম করলেও যেসব এলাকায় তারা সেনা মোতায়েন ও সামরিক সরঞ্জাম জড়ো করেছে সেসব জায়গা থেকে পিছু হটেনি।
-
কাশ্মিরের মুক্তি সংগ্রাম স্তব্ধ করা যাবে না: পাকিস্তানের সেনাপ্রধান
মে ২৫, ২০২০ ১০:৫৮পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাওজয়া বলেছেন, ভারত সরকার কাশ্মিরী জনগণের মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে পারবে না। কারণ এটি এমন কোনো বিষয় নয় যে তা সামরিক শাসন জারি ও স্বাধীনতাকামীদেরকে হত্যার মাধ্যমে থামিয়ে দেওয়া যাবে।
-
পাকিস্তানে আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৯৭
মে ২২, ২০২০ ১৯:২১পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৯৭ জন নিহত হয়েছে। লাহোর থেকে করাচিগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ যাত্রী ও ৮ জন ক্রু ছিল।