-
ভারত কিনছে এস-৪০০: অস্ত্র প্রতিযোগিতার আশংকায় পাকিস্তান
জানুয়ারি ২৪, ২০২০ ১২:৫৩রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে পাকিস্তান তার কঠোর সমালোচনা করেছে। ইসলামাবাদ বলেছে, নয়াদিল্লির এ সিদ্ধান্ত অপ্রয়োজনীয় অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে।
-
দেশে হিন্দুত্বের নামে হিন্দুদের বদনাম করা হচ্ছে : মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ২৩, ২০২০ ১৬:১৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নাম করে বলেছেন, দেশে হিন্দুত্বের নামে হিন্দুদের বদনাম করা হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) দার্জিলিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে ওই মন্তব্য করেন।
-
আঞ্চলিক ঘটনাবলীতে পাকিস্তান উদ্বিগ্ন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে কোরেশি
জানুয়ারি ২২, ২০২০ ১৮:৩৮পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তিনি পাকিস্তানের উদ্বেগের কথা জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রীকে।
-
কাশ্মীর ইস্যুতে সব ধরনের সামরিক সমর্থন দেবে পাকিস্তান: সেনাপ্রধান
জানুয়ারি ২১, ২০২০ ২২:১৪পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীর ইস্যুতে আযাদ কাশ্মীরকে পাকিস্তানি সেনারা সব ধরনের সামরিক সমর্থন দেবে।।
-
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আমেরিকা থেকে কাতারে গেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৯, ২০২০ ০৮:০৫মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের জন্য আলোচনা করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি কাতার সফরে গেছেন। দোহা পৌঁছে এরইমধ্যে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে বৈঠক করেছেন।
-
পাকিস্তানে ভয়াবহ তুষারপাত: মৃতের সংখ্যা বেড়ে ১০৪
জানুয়ারি ১৬, ২০২০ ১৪:২৬পাকিস্তানে প্রচণ্ড তুষারপাতে গত কয়েকদিনে মৃতের সংখ্যা বেড়ে ১০৪-এ দাঁড়িয়েছে। ভয়াবহ তুষারপাতে আহত হয়েছে অন্তত ৯৬ জন।
-
বদলে গেছে জেনারেল মুশাররফের মৃত্যুদণ্ডের রায়
জানুয়ারি ১৪, ২০২০ ১১:৪৫পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বদলে গেছে। দেশদ্রোহিতার অভিযোগে মুশাররফের বিরুদ্ধে দেয়া রায় শুধু বদলায় নি বরং যে আদালতে তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলেছে সেই আদালতকেই অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিষয়টিকে জেনারেল মুশাররফের জন্য বিশেষ স্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে।
-
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ
জানুয়ারি ১৩, ২০২০ ১২:১৮মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর পাকিস্তানের রাজধানীতে এ বিক্ষোভ হলো।
-
পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানায় ইরান: কোরেশিকে জানালেন রুহানি
জানুয়ারি ১৩, ২০২০ ০৩:০৪ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও মতবিরোধ কারো স্বার্থ রক্ষা করবে না। তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে তেহরান স্বাগত জানায়।
-
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর: আঞ্চলিক বিষয়াদি গুরুত্ব পাবে
জানুয়ারি ১২, ২০২০ ১৫:১০পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির ইরান সফর নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করাই হবে তার এ সফরের প্রধান উদ্দেশ্য। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে।