-
কাশ্মির সীমান্তে তুমুল সংঘর্ষ, পাক বাহিনীর গুলিতে ভারতীয় জওয়ান নিহত
জুলাই ৩০, ২০১৯ ১৫:৫৪জম্মু-কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। নায়েক কৃষাণ লাল (৩৪) নামে ওই জওয়ান আজ (মঙ্গলবার) রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে নিহত হন।
-
পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১৭
জুলাই ৩০, ২০১৯ ০৮:৫০পাকিস্তানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের পাঁচজন ক্রু, অপর ১২ জন বেসামরিক নাগরিক। বিমানটি একটি বাড়িতে গিয়ে পড়ে, এর ফলে সেখানে আগুন ধরে যায়।
-
কাশ্মির ইস্যু: পাকিস্তানকে চীন ও তুরস্কের সমর্থন
জুলাই ২৭, ২০১৯ ১৭:০৯কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করছে চীন ও তুরস্ক। দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পক্ষে কথা বলেছে দেশ দুটি। এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
-
ভারতের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে পাকিস্তানের প্রস্তুতি ঘোষণা
জুলাই ২৬, ২০১৯ ০২:১৩ভারতের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল গতকাল (বৃহস্পতিবার) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করে বলেছেন, কাশ্মির সংকট সমাধানে আমেরিকা মধ্যস্থতা করতে চাইলে পাকিস্তান তাকে স্বাগত জানাবে।
-
সীমান্ত রেখায় গোলাগুলি; ভারতীয় কূটনীতিক তলব করল পাকিস্তান
জুলাই ২৪, ২০১৯ ১৬:৫৮সীমান্ত রেখা বরাবর ভারতীয় সেনাদের গোলাগুলিতে কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করা হয়েছে।
-
পাক-ভারত সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত ট্রাম্প!
জুলাই ২৩, ২০১৯ ০২:০৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগ্রহ প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় পুলিশের ভূমিকা পালন করতে চায় না। ওয়াশিংটন সফররত ইমরান খান স্থানীয় সময় সোমবার রাতে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
-
পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় আইআরজিসি'র ২ সেনা শহীদ
জুলাই ২১, ২০১৯ ১৩:৫০পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র দুই সেনা শহীদ হয়েছেন। এ সময় আরও দুই সেনা আহত হন। আজ (রোববার) পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের সারাভান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
-
সীমান্ত রেখায় ভারতের গুলিতে পাক সেনা নিহত
জুলাই ২১, ২০১৯ ০৯:১২ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে অন্তত একজন পাকিস্তানি সেনা নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের দুজন তরুণী এবং একজন বয়স্কা নারী।
-
পাকিস্তানে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ গ্রেপ্তার
জুলাই ১৭, ২০১৯ ১৪:৩৮পাকিস্তানের জামাত-উদ-দাওয়া বা জেইউডি’র প্রধান হাফিজ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) পাকিস্তানের লাহোর থেকে গুজরানওয়ালা শহরে যাওয়ার পথে তিনি গ্রেপ্তার হন।
-
সবার জন্য আকাশপথ উন্মুক্ত করল পাকিস্তান
জুলাই ১৬, ২০১৯ ০৯:০৩পাকিস্তান সরকার সব বেসামরিক বিমানের জন্য দেশটির আকাশপথ উন্মুক্ত করেছে। আজ (মঙ্গলবার) পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।