-
তেহরানে পৌঁছেছেন ইমরান খান: সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান
এপ্রিল ২২, ২০১৯ ০২:০০পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে রোববার রাতে রাজধানী তেহরানে পৌঁছেছেন। এর আগে রোববার বিকেলে তিনি ইরানের পূর্বাঞ্চলীয় ধর্মীয় নগরী মাশহাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।
-
ইরানের ধর্মীয় নগরী মাশহাদে পৌঁছেছেন ইমরান খান
এপ্রিল ২১, ২০১৯ ১৩:৫৬ইরানের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে বহনকারী বিমানটি আজ (রোববার) বিকেলে মাশহাদের শহীদ হাশেমিনেজাদ বিমান বন্দরে অবতরণ করে।
-
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইরান সফর: সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা
এপ্রিল ২১, ২০১৯ ১৩:৪৯পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ ইরান সফরে এসেছেন। প্রথমে তিনি মাশহাদে অষ্টম ইমাম রেজা (আ.)এর মাজার জিয়ারতে যান এবং এরপর তেহরানে আসেন।
-
একতরফা সীমান্ত বাণিজ্য বন্ধ করল ভারত: পাকিস্তানের নিন্দা
এপ্রিল ২১, ২০১৯ ১৩:৩৩পাকিস্তান সীমান্ত বাণিজ্যের অপব্যবহার করছে বলে অভিযোগ তুলে ভারত একতরফাভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্য বন্ধ করে দিয়েছে। দিল্লির এ সিদ্ধান্তের নিন্দা করেছে ইসলামাবাদ এবং সীমান্ত বাণিজ্যের কোনো রকম অপব্যবহারের কথাও নাকচ করেছে।
-
ইমরান খানকে চিঠি লিখেছে সন্ত্রাসবাদের শিকার ইরানি পরিবারগুলো
এপ্রিল ২১, ২০১৯ ০৯:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তারা পাক সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করা এবং পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছেন যাতে এসব সন্ত্রাসী ইরানের ভেতরে হামলা চালাতে না পারে।
-
আগামীকাল ইরান আসছেন ইমরান; দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
এপ্রিল ২০, ২০১৯ ১৩:৩৯আগামীকাল (রোববার) দুই দিনের সফরে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামীকালের সফরকে সামনে রেখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
-
‘মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে সন্ত্রাসীরা আতঙ্কিত হয়ে পড়ে’
এপ্রিল ২০, ২০১৯ ০১:০৩পাকিস্তানে গত বৃহস্পতিবারের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে সন্ত্রাসীরা প্রচণ্ড রকম ভয় পায়। এ কারণে তারা এ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালায়।
-
বালাকোটে ভারতীয় বিমান হামলায় কেউ নিহত হয় নি বলে জানালেন সুষমা স্বরাজ
এপ্রিল ১৯, ২০১৯ ০৮:২২ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেছেন, ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে চালানো ভারতীয় বিমান বাহিনীর হামলায় কোনো পাকিস্তানি সেনা বা নাগরিক নিহত হয় নি। আহমেদাবাদে এক নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।
-
তেহরান সফরের প্রাক্কালে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইলেন ইমরান খান
এপ্রিল ১৯, ২০১৯ ০১:৪৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেছেন, তার আসন্ন ইরান সফরে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় ও শক্তিশালী হবে। আগামী রোববার তিনি তেহরান সফরে আসবেন বলে কথা রয়েছে।
-
পাকিস্তানে বাস থামিয়ে হত্যা; নৌবাহিনীর কয়েক সদস্য নিহত
এপ্রিল ১৮, ২০১৯ ১৮:১৩পাকিস্তানে একটি বাস ছিনতাই করে এর ১৪ জন যাত্রীকে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বেলুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দরে যাওয়ার পথে আজ (বৃহস্পতিবার) ভোরে এ ঘটনা ঘটে। জাহাঙ্গির দাস্তি নামে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, হামলার জন্য দায়ী কারা তা স্পষ্ট নয়।