• মওলানা সামিউল হকের স্থলাভিষিক্ত হলেন ছেলে হামিদুল হক

    মওলানা সামিউল হকের স্থলাভিষিক্ত হলেন ছেলে হামিদুল হক

    নভেম্বর ০৫, ২০১৮ ০৬:৩১

    পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামির প্রধান হিসেবে নিহত মওলানা সামিউল হকের ছেলে হামিদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার রাতে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনের কাছে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মওলানা সামিউল হক।

  • চীনের সঙ্গে বহুমুখী সম্পর্ক চান ইমরান খান

    চীনের সঙ্গে বহুমুখী সম্পর্ক চান ইমরান খান

    নভেম্বর ০৪, ২০১৮ ১৭:৪৪

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক হবে বহুমুখী। চীনের রাজধানী বেইজিংয়ে সেন্ট্রাল পার্টি স্কুলে বক্তৃতা দেয়ার সময় তিনি এ আশা প্রকাশ করেন।

  • পাকিস্তানকে অব্যাহত সমর্থন দেব: চীনের প্রতিশ্রুতি

    পাকিস্তানকে অব্যাহত সমর্থন দেব: চীনের প্রতিশ্রুতি

    নভেম্বর ০২, ২০১৮ ১৭:৩৬

    পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান আজ (শুক্রবার) চীন সফরে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসলে এই প্রতিশ্রুতি দেয়া হয়।

  • আসিয়া বিবিকে খালাসের রায়ের পর পাকিস্তান উত্তাল; সহিংসতার আশঙ্কা

    আসিয়া বিবিকে খালাসের রায়ের পর পাকিস্তান উত্তাল; সহিংসতার আশঙ্কা

    অক্টোবর ৩১, ২০১৮ ২২:৪৫

    ইসলাম অবমাননার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খৃষ্টান ধর্মাবলম্বী আসিয়া বিবি'র মুক্তির নির্দেশের বিরুদ্ধে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবারের রায়ে বলেছে, আসিয়া বিবির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে তিনি মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারেন।  

  • অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের মক্তির বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জারিফ

    অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের মক্তির বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জারিফ

    অক্টোবর ৩১, ২০১৮ ২০:১৮

    ইরানের অপহৃত সীমান্তরক্ষী সেনা সদস্যের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে রহস্য উদঘাটনের জন্য পাকিস্তান সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। চলতি মাসের শুরুতে দুই দেশের যৌথ সীমান্ত এলাকা থেকে এসব সেনা সদস্যদের অপহরণ করে নিয়ে যায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা।

  • ‘আফগানিস্তানের সঙ্গে সমন্বয় না করেই মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়েছে’

    ‘আফগানিস্তানের সঙ্গে সমন্বয় না করেই মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়েছে’

    অক্টোবর ৩১, ২০১৮ ০২:৪১

    আফগানিস্তানের সঙ্গে সমন্বয় না করেই উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কাবুল। আফগান সরকারের মুখপাত্র মুজিবুর রহমান রহিমি এ অভিযোগ করেছেন।

  • তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিলেন ইমরান খান

    তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিলেন ইমরান খান

    অক্টোবর ২৯, ২০১৮ ০২:৩৮

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘এক চীন’ নীতি অনুসরণ করে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ জারি করেছেন।

  • পাকিস্তানে ইসরাইলি বিমান! ভিত্তিহীন বলছে সরকার

    পাকিস্তানে ইসরাইলি বিমান! ভিত্তিহীন বলছে সরকার

    অক্টোবর ২৭, ২০১৮ ১৯:৪০

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের একটি বাণিজ্যিক বিমান নেমেছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা নাকচ করেছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, ইসরাইল কিংবা ভারতের সঙ্গে সরকার কোনো গোপন আলোচনায় বসবে না।

  • গোয়াদার বন্দরে সামরিক প্রবেশাধিকার চায় নি চীন: পাকিস্তান

    গোয়াদার বন্দরে সামরিক প্রবেশাধিকার চায় নি চীন: পাকিস্তান

    অক্টোবর ২৬, ২০১৮ ১৪:৫৩

    পাকিস্তান নৌবাহিনীর সচিব রিয়ার অ্যাডমিরাল জাওয়াইদ ইকবাল বলেছেন, কৌশলগত গোয়াদার বন্দরে কখনো চীন সামরিক প্রবেশাধিকার চায় নি। এ বন্দর সম্পর্কে আমেরিকা বলেছে, ভবিষ্যতে গোয়াদার বন্দর চীনের সামরিক ঘাঁটি হতে পারে।

  • মার্কিন অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিয়েছে পাকিস্তান

    মার্কিন অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিয়েছে পাকিস্তান

    অক্টোবর ২৬, ২০১৮ ০৫:২৬

    মার্কিন সরকারের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে- কথিত শান্তি আলোচনার ক্ষেত্রে ‘আস্থার পরিবেশ’ গড়ে তোলার জন্য এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা ও পাকিস্তান।