-
সীমান্তরক্ষীদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিন: পাকিস্তানকে ইরান
অক্টোবর ২৪, ২০১৮ ০৯:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধারে ইসলামাবাদ যথোপযুক্ত ও ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তেহরান আশা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
-
ইরানি সীমান্তরক্ষী অপহরণ: দুই সেনাপ্রধানের টেলিফোন সংলাপ
অক্টোবর ২১, ২০১৮ ০৬:৩২ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি অবিলম্বে ইরানি সীমান্তরক্ষী অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এক টেলিফোনালে এ আহ্বান জানান।
-
সীমান্তরক্ষীদের উদ্ধারে যৌথ অভিযান চালাতে হবে: পাকিস্তানকে ইরান
অক্টোবর ১৮, ২০১৮ ১২:১৮অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য যৌথ অভিযান চালাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির ওপর অটল থাকার কথা উল্লেখ করে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান রেজা ফাজলি ইসলামাবাদের প্রতি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য যৌথ অভিযানের অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে।
-
ইরানি সীমান্তরক্ষী অপহরণ: পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন জারিফ
অক্টোবর ১৮, ২০১৮ ০৩:২২পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের অবিলম্বে মুক্ত করার পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। বুধবার রাতে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশির সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান জারিফ।
-
ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধারে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান
অক্টোবর ১৭, ২০১৮ ০৩:১৬পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের অবিলম্বে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। গতকাল (মঙ্গলবার) পাকিস্তানভিত্তিক জঙ্গিরা সিস্তান ও বালুচিস্তান প্রদেশ থেকে একদল ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায়।
-
পাকিস্তান সীমান্তে ইরানের কয়েকজন নিরাপত্তা সদস্য অপহৃত
অক্টোবর ১৬, ২০১৮ ১৫:০৭পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের লুলাকদান এলাকা থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ (মঙ্গলবার) এক বিবৃতির মাধ্যমে এ খবর দিয়েছে।
-
পাকিস্তান সফরে গেছে ইরানের ৫৭তম নৌবহর
অক্টোবর ১১, ২০১৮ ১১:২৮বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা নিয়ে পাকিস্তানের করাচি বন্দর সফরে গেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৫৭তম কৌশলগত নৌবহর। বহরে রয়েছে তিনটি জাহাজ এবং সেগুলো করাচি বন্দরে ভিড়েছে।
-
ভারতের এস-৪০০’র জবাবে চীন থেকে ড্রোন কিনছে পাকিস্তান
অক্টোবর ১০, ২০১৮ ১৯:২৯রাশিয়ার কাছ থেকে ভারত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চুক্তি করার কয়েক দিনের মাথায় চীন থেকে সামরিক ড্রোন কিনছে পাকিস্তান।
-
কাশ্মিরিদের দুঃখ-কষ্ট অবসানে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান
অক্টোবর ১০, ২০১৮ ০৭:৩০ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানুষের অপরিসীম দুঃখ-কষ্ট অবসানে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, কাশ্মিরি জনগণ অপরিসীম দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির ইতি টানতে জাতিসংঘের পক্ষ থেকে কার্যকরি ও গঠনমূলক পদক্ষেপ জরুরি।
-
পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে আমেরিকা: লারিজানি
অক্টোবর ০৯, ২০১৮ ১৫:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে আমেরিকা। দেশটি ইরান থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে পাকিস্তানকে বাধা দিচ্ছে। আজ (মঙ্গলবার) তুরস্কের আনাতোলিয়ায় ইউরোএশিয়ান দেশগুলোর স্পিকারদের সম্মেলনের ফাকে পাকিস্তানের সিনেটের ডেপুটি স্পিকার সালিম মান্দভিওয়ালার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।