-
নওয়াজ ও মরিয়মকে মুক্তির নির্দেশ দিলো পাকিস্তানের আদালত
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১২:৪০পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মাদ সফদারকে মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তাদের করা আপিলের শুনানি শেষে আজ (বুধবার) এ নির্দেশ দেয় হাইকোর্টের দুই বিচারকের একটি বেঞ্চ।
-
বাংলাদেশিদের নাগরিকত্বের বিরোধিতা করলেন সিন্ধুর মন্ত্রী
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১৫:১২পাকিস্তানে জন্ম নেওয়া বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার বিরোধিতা করেছেন সিন্ধুর প্রাদেশিক সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে যদি আফগান ও বাঙালি শরণার্থীদের সন্তানদের চাকরি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থেকে থাকে তাহলে তিনি 'বনি গালা' এলাকার নিজের বাড়ীর দরজা তাদের জন্য খুলে দিতে পারেন।
-
ইরানের সঙ্গে পাইপলাইন প্রকল্প নীতিতে পরিবর্তন হয় নি: পাকিস্তান
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৪:০২পাকিস্তান বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথ গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণে ইসলামাবাদের নীতিতে কোনো পরিবর্তন হয় নি। একইসঙ্গে পাক সরকার ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে।
-
‘আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরান-পাকিস্তান সহযোগিতা গুরুত্বপূর্ণ’
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ০৪:৪৬ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তার দেশের সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি গতকাল (বুধবার) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খান খটকের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
ইয়েমেন ইস্যুতে এবার মুখ খুলেছে পাকিস্তান: ক্রমেই একা হয়ে পড়ছে সৌদি আরব
সেপ্টেম্বর ১১, ২০১৮ ১৪:১২পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাযারি ইয়েমেনের মজলুম জনগণের বিরুদ্ধে সৌদি অপরাধযজ্ঞের তীব্র সমালোচনা করেছেন।
-
'প্রেসিডেন্ট জিয়া-উল হককে হত্যা করেছে আমেরিকা'
সেপ্টেম্বর ১০, ২০১৮ ১২:৫৫পাকিস্তানের সাবেক সেনা শাসক প্রেসিডেন্ট জেনারেল মুহাম্মদ জিয়া-উল হককে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে আমেরিকা জড়িত। এ ঘটনায় জিয়াউল হক নিহত হয়েছিলেন। পাকিস্তানের সিনেটর মুশাহিদ হোসেইন এ কথা জানিয়েছেন।
-
পাকিস্তান সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী; সহযোগিতা বাড়ছে আরো
সেপ্টেম্বর ০৯, ২০১৮ ০৯:১২পাকিস্তান ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্য নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনদিনের সফরে ইসলামাবাদ গেছেন। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যখন বড় রকমের টানাপড়েন চলছে তখন চীন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার উদ্যোগ নিয়েছে।
-
ইমরান-পম্পেও বৈঠক: অচলাবস্থা নিরসনের দাবি
সেপ্টেম্বর ০৫, ২০১৮ ১৮:২৬পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে হয়েছে। রাজধানী ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে অনুষ্ঠিত আজ (বুধবার) অনুষ্ঠিত এ বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সেনা গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার উপস্থিত ছিলেন।
-
সাফ ফুটবল: ভুটানকে হারাল বাংলাদেশ, জয় পেয়েছে পাকিস্তানও
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৯:২৫ভুটানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। বছর দুই আগে এই ভুটানের কাছেই ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজের দল।
-
আরিফুর রেহমান আলভি পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৪:৪০পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টির প্রার্থী ড. আরিফুর রেহমান আলভি দেশটির ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি প্রাথমিক ফলাফলে জানা গেছে। দেশটির জাতীয় সংসদ, সংসদের উচ্চকক্ষ সিনেট ও চারটি প্রাদেশিক পরিষদে আজকের ভোটাভুটির ফল গণনা সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত চলছিল।