-
চীন-ভারত-পাকিস্তান: ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিল বেইজিং
জুন ১৮, ২০১৮ ১৮:৪৬ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও ঝাউহুই তার দেশের সঙ্গে ভারত ও পাকিস্তানের শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ার পরও তিন দেশের মধ্যে এ শীর্ষ সম্মেলন চলতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
-
কুলসুম নওয়াজকে ফুল পাঠালেন বিলওয়াল ভুট্টো
জুন ১৮, ২০১৮ ০৯:০৮পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো মুসলিম লীগের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অসুস্থ স্ত্রী কুসুম নওয়াজের জন্য হাসপাতালে ফুলের তোড়া পাঠিয়েছেন। বর্তমানে তিনি ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থান করছেন এবং তিনি কুলসুম নওয়াজের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেছেন।
-
টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ ড্রোন হামলায় নিহত!
জুন ১৭, ২০১৮ ০৭:৪০তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশে গত বৃহস্পতিবার এ হামলা হয় বলে মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
-
মুশাররফের নির্বাচনের আশা শেষ করে দিয়েছে পাক সুপ্রিম কোর্ট
জুন ১৪, ২০১৮ ১৩:২১পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা শেষ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদালত আগে শর্তসাপেক্ষে যে অনুমতি দিয়েছিল আজ (বৃহস্পতিবার) তা প্রত্যাহার করে নিলে মুশাররফের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আশার অবসান ঘটে।
-
একদিনের সময়সীমা: ঝামেলায় পড়ে গেলেন জেনারেল মুশাররফ
জুন ১৩, ২০১৮ ১৩:৫৩পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফকে আদালতে হাজির হওয়ার জন্য আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
-
ভিক্ষা কিংবা ধার করুন, সাংবাদিকদের বেতন দিন: পাক প্রধান বিচারপতি
জুন ১০, ২০১৮ ১৭:১৬পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার দেশটির গণমাধ্যম মালিকদেরকে বলেছেন, “ভিক্ষা করুন আর ধার করুন, যাই করুন না কেন সাংবাদিকদেরকে তাদের বেতন দিন।”
-
সাবেক স্ত্রীর বই; ইমরান খানের পক্ষ নিলেন পারভেজ মোশাররফ
জুন ০৯, ২০১৮ ১৪:৪৯পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই'র প্রধান ইমরান খানের ভোট কমাতেই তার সাবেক স্ত্রী রেহাম খান বই লিখেছেন। ইমরান খানের সঙ্গে সংসার জীবনের নানা বিষয় নিয়ে রেহাম খান একটি বই লিখেছেন। তাতে তিনি বলেছেন, ‘ইমরান খান খুবই শয়তান। সে নামাজ পড়ে না, রোজাও রাখে না।’
-
শপথ নিলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের ৬ মন্ত্রী
জুন ০৫, ২০১৮ ১১:১৫পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের ছয় জন মন্ত্রী শপথ নিয়েছেন। আজ (মঙ্গলবার) রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে রাষ্ট্রপতি মামনুন হোসেইন তাদেরকে শপথবাক্য পাঠ করান। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসিরুল মুলক উপস্থিত ছিলেন।
-
পাক বাহিনীর গুলিতে কর্মকর্তাসহ বিএসএফের ২ জওয়ান নিহত
জুন ০৩, ২০১৮ ০৮:০৪জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে এক কর্মকর্তাসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল (শনিবার) দিবাগত রাত সোয়া একটা নাগাদ আখনূর সেক্টরে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময়ের সময় সহকারী উপ-পরিদর্শক এস এন যাদব এবং কনস্টেবল বি কে পাণ্ডে নিহত হয়েছেন।
-
পারভেজ মুশাররফের পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ
জুন ০২, ২০১৮ ০১:০৩পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে। একটি বিশেষ আদালতের রায় অনুযায়ী ওই মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে বলে শীর্ষস্থানীয় পাকিস্তানি দৈনিক ডন খবর দিয়েছে।