-
ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
মার্চ ০৭, ২০১৮ ০৮:৫৭ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার চিরিকোট এলাকায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।
-
পাকিস্তানে সিনেট সদস্য নির্বাচিত হলেন দলিত হিন্দু নারী
মার্চ ০৪, ২০১৮ ২৩:১৮পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে একজন দলিত হিন্দু নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো দলিত হিন্দু নারী সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হলেন।
-
ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইকের কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তান
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৭:৩৬পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, "ভারত সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে কিন্তু আমরা তার কঠোর জবাব দেব।" আজ (শনিবার) তিনি লাহোরে এক অনুষ্ঠানে একথা বলেছেন।
-
শেষ পর্যন্ত ধূসর তালিকায় পাকিস্তান: জুন থেকে কার্যকর
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ২৩:৩৩সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানকে অর্থনৈতিক সংক্রান্ত আন্তর্জাতিক নজরদারির কথিত ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী জুন মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ’র সপ্তাহব্যাপী বৈঠকের পর শুক্রবার বিকেলে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
-
সৌদি আরবে সেনা পাঠানোর বিষয় পরিষ্কার করলেন পাক প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১৪:৩৮পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, সৌদি আরবে যেসব সেনা পাঠানো হচ্ছে তা নিতান্তই প্রশিক্ষণের জন্য; যুদ্ধ করার জন্য নয়। সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে যখন পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে তখন তিনি তথ্য দিলেন।
-
পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১৪:০২ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, গত ১০ ফেব্রুয়ারি তার দেশের একটি সেনা ক্যাম্পের ওপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে দেরি না করে শিগগিরি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকসহ নানা ব্যবস্থা নিয়ে চিন্তা করা হচ্ছে।
-
পাকিস্তানকে ‘বাঁচিয়ে দিল’ চীন-সৌদি-তুর্কি
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ২২:০৪সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন সমর্থিত একটি প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। চীন, তুরস্ক ও সৌদি আরব মার্কিন ওই প্রচেষ্টার বিরুদ্ধ অবস্থান নেয়ায় তা বাস্তবায়ন হতে পারে নি।
-
দলীয় প্রধানের পদেও অযোগ্য নওয়াজ শরীফ
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ০৩:২১পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলীয় প্রধানের পদেও অযোগ্য ঘোষণা করেছে। এর ফলে সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ হারানো নওয়াজ শরীফ দল থেকেও অব্যাহতি পেলেন।
-
সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে তীব্র বিরোধিতার মুখে পাকিস্তান সরকার
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৪:৫৮পাকিস্তানের মজলিশ ওয়াহদাতুল মুসলিমিন দলের মহাসচিব নাসের আব্বাস জাফরি সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করে একে সে দেশের নীতি বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
-
ভারতীয় বাহিনীর গুলিতে এক পাকিস্তানি শিশু নিহত; কূটনীতিক তলব
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১৩:০১পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) বলেছে, ভারতীয় বাহিনীর গুলিতে আট বছর বয়সী এক পাকিস্তানি শিশু নিহত হয়েছে। ভারতীয় বাহিনী পাকিস্তানের আজাদ কাশ্মিরের 'জিজত বাহাদার' গ্রাম লক্ষ্য করে গুলি চালালে ওই শিশু প্রাণ হারায় বলে দাবি করা হয়েছে।