-
ভারতীয় বাহিনীর গুলিতে এক পাকিস্তানি শিশু নিহত; কূটনীতিক তলব
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১৩:০১পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) বলেছে, ভারতীয় বাহিনীর গুলিতে আট বছর বয়সী এক পাকিস্তানি শিশু নিহত হয়েছে। ভারতীয় বাহিনী পাকিস্তানের আজাদ কাশ্মিরের 'জিজত বাহাদার' গ্রাম লক্ষ্য করে গুলি চালালে ওই শিশু প্রাণ হারায় বলে দাবি করা হয়েছে।
-
‘জম্মু-কাশ্মিরে চীনের ভূমিকা বাড়ছে, পাকিস্তানের সঙ্গে কথা বলা জরুরি’
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১০:৪৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে চীনের ভূমিকা বাড়ছে বলে মন্তব্য করেছেন রাজ্য সরকারের মুখপাত্র ও পূর্তমন্ত্রী নঈম আখতার। তিনি বলেছেন, রাজ্যে চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে কথা বলা জরুরি হয়ে পড়েছে।
-
সৌদিতে সেনা মোতায়েন: পাক প্রতিরক্ষামন্ত্রীকে সিনেট চেয়ারম্যানের হুমকি
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০০:১৫পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান বলেছেন, সৌদি আরবে সেনা মোতায়েন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো যাবে না। তিনি দাবি করেন, দেশের ও সেনাদের নিরাপত্তার স্বার্থে এসব তথ্য জানানো সম্ভব নয়।
-
লক্ষ্য সম্পর্ক জোরদার: রাশিয়া সফরে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৫:১৯পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ রাশিয়া সফরে গেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। মস্কো সফরের সময় তিনি ল্যাভরভের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন বরে কথা রয়েছে।
-
ব্যর্থতার জন্য পাকিস্তানকে দোষারোপ করবেন না: আমেরিকাকে পাক সেনাপ্রধান
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৪:৩৩আফগানিস্তানে ব্যর্থতার জন্য পাকিস্তানকে দোষারোপ না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, ইসলামাবাদকে দোষারোপ না করে বরং নিজেদের ব্যর্থতার কারণ খুঁজে বের করুন।
-
সৌদি আরবে সেনা পাঠানোর অনুমোদন দিয়েছেন পাক প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১৪:১৫সৌদি আরবে পাকিস্তান নতুন করে যে সেনা পাঠাচ্ছে তার অনুমোদন দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের যে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে তার আওতায় তিনি এ অনুমোদন দিয়েছেন বলে খবর দিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। তবে বিষয়টি নিয়ে এরইমধ্যে পাকিস্তানের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
-
সৌদি আরব পাকিস্তানের ‘প্রতিরক্ষা অংশীদার’: পাক প্রতিরক্ষামন্ত্রী
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ০৫:২২পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান সৌদি আরবকে তার দেশের প্রতিরক্ষা অংশীদার বলে দাবি করেছেন।
-
সৌদি আরবে সেনা প্রেরণ: প্রতিরক্ষামন্ত্রীকে পাক সিনেটে তলব
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ০০:১৪সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে জানতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খানকে সিনেটে তলব করা হয়েছে। সোমবার তাকে পাক সংসদের উচ্চকক্ষে হাজির হতে হবে। সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে এই নির্দেশ দেন।
-
সৌদিতে পাক সেনা পাঠানোর বিরোধিতা করলেন সিনেটর ফরহাতউল্লাহ
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১৫:৪৩সৌদি আরবে পাকিস্তানি সেনা পাঠানোর আজ(শুক্রবার) বিরোধিতা করেছেন দেশটির সিনেটর ফরহাতউল্লাহ বাবর। এটি পাক সংসদে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাবও পেশ করেছেন।
-
পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় ৫ জওয়ান নিহত
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১২:৩৮পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে ভারতের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের একটি চৌকিতে হামলা চালালে এসব সেনা মারা যায়।