-
সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিল পাকিস্তান
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১২:১০সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আওতায় সেখানে সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স বা আইএসপিআর। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের একদল সেনা সৌদি আরবে যাচ্ছে। তারা প্রশিক্ষণ ও পরামর্শ সংক্রান্ত তৎপরতা চালাবে।
-
ভয়-ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না: আমেরিকাকে পাকিস্তান
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১৬:৩৯পাকিস্তান ভূখণ্ডে আমেরিকাকে কোনো ধরনের একতরফা অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। এটি হচ্ছে ইসলামাবাদের রেড লাইন। এসব কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল।
-
মার্কিন প্রভাব বলয় থেকে বেরিয়ে যাচ্ছে পাকিস্তান: গোয়েন্দা রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১৫:৫৮আমেরিকার ১৭টি গোয়েন্দা সংস্থা মার্কিন কংগ্রেসকে সতর্ক করে বলেছে, আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান এবং ২০১৯ সালের মধ্যে পুরোপুরি চীনা বলয়ে ঢুকে পড়বে। সম্ভাব্য এ ঘটনাকে দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
-
ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১৩:৩৯পাকিস্তান সরকার কাশ্মির সীমান্তে তার দেশের সেনা অবস্থানের ওপর অব্যাহত হামলা এবং ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে।
-
চীনা নাগরিক হত্যার পেছনে ভারত জড়িত থাকতে পার: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ১০:৪৮পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, করাচিতে যে চীনা নাগরিক হত্যার শিকার হয়েছেন তার পেছনে ভারতের হাত থাকতে পারে। তিনি বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ভারতের আটক গুপ্তচর কুলভূষণ যাদব স্বীকার করেছেন যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে নাশকতা চালানোর কাজে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে।
-
কাশ্মিরে গণভোটের দাবি জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৫:৩৭জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার মেনে কাশ্মিরে গণভোট দেয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন ও প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। আজ (সোমবার) কাশ্মিরীদের প্রতি সংহতি দিবস উপলক্ষে আলাদা বাণীতে তারা এ দাবি জানান।
-
পাকিস্তান থেকে একটি গুলি ছুঁড়লে অগণিত গুলি চলবে: রাজনাথ
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ০১:১২ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তিনি তার দেশের সেনাদেরকে নির্দেশ দিয়েছেন যে, যদি পাকিস্তান থেকে একটি গুলি ছোঁড়া হয় তাহলে জবাবে অগণিত গুলি চালাতে হবে। ভারতের এনডিটিভি’র বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
জে এফ-১৭ বিমান থেকে ‘দৃষ্টিসীমার বাইরে’ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল পাকিস্তান
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ১০:১৭পাকিস্তানে তৈরি জেএফ-১৭ জঙ্গিবিমান থেকে সফলতার সঙ্গে ‘দৃষ্টিসীমার বাইরে’ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটির বিমান বাহিনী। একে পাকিস্তানি বিমান বাহিনী এবং পুরো জাতির জন্য ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।
-
পাকিস্তানের ভেতরে হামলার কর্তৃত্ব পেলেন মার্কিন কমান্ডাররা
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১৩:১০পাকিস্তানের ভেতরে তালেবানের কথিত আস্তানায় হামলার কর্তৃত্ব মার্কিন সেনা কমান্ডারদের দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক কৌশলগত নীতির আওতায় এ কর্তৃত্ব দেয়া হয়েছে।
-
কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গুলিবিনিময়: ৭১ স্কুল বন্ধ, আতঙ্কে মানুষ
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১১:২৯জম্মু-কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণ করা হলে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়।