-
শেষ পর্যন্ত আদালতের রায় চ্যালেঞ্জ করলেন নওয়াজ শরীফ
আগস্ট ১৫, ২০১৭ ২২:৪৪পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে দেয়া আদালতের রায়কে তিনি চ্যালেঞ্জ করেছেন। গতকাল মঙ্গলবার তিনি তার আইনজীবী ব্যারিস্টার খাজা হারিসের মাধ্যমে তিনটি রিভিউ পিটিশন দায়ের করেন।
-
নওয়াজের স্ত্রীর মনোনয়নপত্র চ্যালেঞ্জ; নির্বাচন কমিশনে পিটিশন
আগস্ট ১৩, ২০১৭ ০৮:৩২পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূণ্য আসনে উপনির্বাচনের জন্য তার স্ত্রী কুলসুম নওয়াজ শরীফ যে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশন বা ইসিতে তা চ্যালেঞ্জ করা হয়েছে। অ্যাডভোকেট সরফরাজ নামে এক আইনজীবী কুলসুমের মনোনয়নের বিরুদ্ধে ইসিতে এ পিটিশন দায়ের করেন।
-
পাকিস্তানে সেনা-ট্রাকে বিস্ফোরণ; নিহত ১৫, আহত ২৫
আগস্ট ১২, ২০১৭ ২১:৪৪পাকিস্তানের কোয়েটা শহরে সেনাবাহিনীর একটি ট্রাক লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এছাড়া, আহতদের মধ্যেও রয়েছেন ১৫ জন বেসামরিক ব্যক্তি।
-
জনগণ ভোট দিয়ে আবার আমাকে প্রধানমন্ত্রী বানাবে: নওয়াজ
আগস্ট ১১, ২০১৭ ২০:৩১পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, জনগণ ভোট দিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। গুজরানওয়ালায় এক জনসভায় দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
-
‘পাকিস্তানের সঙ্গে না খেলে ভারতীয় ক্রিকেট দল এক নম্বর হতে পারে না’
আগস্ট ১১, ২০১৭ ১৪:২৪অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স বলেছেন, পাকিস্তানের সঙ্গে না খেললে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে সত্যিকারার্থে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল বলা যাবে না।
-
নওয়াজের শূন্য আসনে নির্বাচনে লড়বেন তার স্ত্রী কুলসুম
আগস্ট ১১, ২০১৭ ১৩:৪৩পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে তার স্ত্রী কুলসুম নওয়াজকে মনোনয়ন দিয়েছে দেশটির ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন। আগামী মাসের ১৭ তারিখে লাহোরের এ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
-
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের পাশে রয়েছে ইরান: লারিজানি
আগস্ট ১০, ২০১৭ ২০:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রতিবেশী পাকিস্তানের পাশে রয়েছে তেহরান।
-
কাশ্মিরকে সংখ্যালঘু মুসলিম রাজ্যে পরিণত করতে চাইছে ভারত: পাকিস্তান
আগস্ট ১০, ২০১৭ ১৩:৩২ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিষয়ে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
এবার দলীয় প্রধানের পদ হারাবেন নওয়াজ শরীফ!
আগস্ট ০৮, ২০১৭ ১৩:৩৯পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধানের পদ থেকে নওয়াজ শরীফকে সরিয়ে দেয়ার জন্য আজ(মঙ্গলবার) নির্দেশ দিয়েছে।
-
অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছিল: নওয়াজ
আগস্ট ০৮, ২০১৭ ০৬:০৮পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তাকে বিচারের আগেই অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং এ জন্য একটি অজুহাত খোঁজা হচ্ছিল। পামামা পেপার্স নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আলোচনার সময়ে এ কথা বলেন তিনি।