-
পাকিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী: নওয়াজের সঙ্গে সাক্ষাৎ
জুলাই ১৮, ২০১৭ ১৫:৩৪কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি আজ (মঙ্গলবার) পাকিস্তান সফর করেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন।
-
কাশ্মির সীমান্তে ভারতীয় হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত
জুলাই ১৭, ২০১৭ ০৮:২০কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ।
-
আফগান সীমান্তে দায়েশ বিরোধী অভিযান শুরু করল পাক সেনাবাহিনী
জুলাই ১৭, ২০১৭ ০২:৫২পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী এলাকায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে।
-
"পাক-চীন অর্থনৈতিক করিডরের বিরুদ্ধে ষড়যন্ত্র রোধে প্রস্তুত পাকিস্তানি সেনারা"
জুলাই ১৬, ২০১৭ ১৩:০৬পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের হায়াত ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, আফগানিস্তান থেকে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা 'র' চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি-তে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে।
-
পাক-চীন করিডরে নাশকতা চালাচ্ছে ভারতের ‘র’
জুলাই ১৫, ২০১৭ ১৪:৪৯পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের হায়াত বলেছেন, আফগানিস্তান থেকে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা ‘র’ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি-তে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে। জেনারেল হায়াতের বরাত দিয়ে পাকিস্তান রেডিও এ খবর দিয়েছে।
-
ভারতের পরমাণু কর্মসূচি: পাকিস্তান বাদ, লক্ষ্য এখন চীন
জুলাই ১৪, ২০১৭ ০৮:৫৮চীনকে লক্ষ্য করে গড়ে তোলা হচ্ছে ভারতের কৌশলগত পরমাণু কর্মসূচি। আগে এ কর্মসূচি পাকিস্তানকে লক্ষ্য করে গড়ে তোলা হলেও এখন এর লক্ষ্য হয়ে উঠেছে চীন। এমনটিই জানাচ্ছে ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি।
-
পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে: ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
জুলাই ১৩, ২০১৭ ১৪:২০পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে বিরোধীরা নতুন করে তৎপরতা শুরু করায় সরকার রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে। সে অনুযায়ী আগামী দুই মাস পর্যন্ত ইসলামাবাদে যে কোনো ধরণের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং পাঁচ জনের বেশি কেউ কোথাও সমবেত হতে পারবে না।
-
আমেরিকাকে বিশ্বাস করা বড় ভুল: পাক বিশ্লেষক
জুলাই ১০, ২০১৭ ১০:৩৯আমেরিকার ওপর ভরসা করা এবং তাদেরকে বিশ্বাস করা বড় রকমের ভুল। পাকিস্তান যখনই আমেরিকাকে বিশ্বাস করেছে এবং অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়ে তাদের ওপর ভরসা করেছে তখনই ওয়াশিংটন ইসলামাবাদকে খাদের মধ্যে ফেলেছে।
-
কাশ্মির সীমান্তে ভারতীয় ৪ সেনা নিহত এবং ২ ঘাঁটি ধ্বংসের দাবি পাকিস্তানের
জুলাই ১০, ২০১৭ ০৬:৪১পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ভারতের চার সেনা নিহত এবং দু’টি ঘাঁটি ধ্বংস হয়েছে। নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর বিনা উসকানিতে বেসামরিক মানুষের ওপর গুলিবর্ষণের জবাবে এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর।
-
পাক-ভারত গোলাগুলিতে নিহত ৭; ভারতীয় ডেপুটি হাইকমিশনার তলব
জুলাই ০৮, ২০১৭ ২২:২১কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের তরফে পাঁচজন নিহত ও দশজন আহত হয়।