-
মার্কিন সামরিক ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান সরকার
মে ২৫, ২০২১ ১০:৫৫পাকিস্তান সরকার সে দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছে এবং বলেছে এ ব্যাপারে যেসব কথাবার্তা ও খবরা খবর শোনা যাচ্ছে তা দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
-
পাকিস্তানে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
মে ২৪, ২০২১ ১১:১২পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল (রোববার) করাচি শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেয়। এ সময় তারা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আন্তরিক সমর্থনের কথা ঘোষণা করে।
-
পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষেপে গেলেন সিএনএন’র সাংবাদিক
মে ২২, ২০২১ ১৪:২৫মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র নিউজ অ্যাঙ্কর বিয়ানা গোলোদ্রায়গা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইহুদি-বিরোধী বলে অভিযোগ করেছেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেল আবিব হেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএন’র ওই সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
-
আবারও লন্ডনের মেয়র হলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান
মে ০৯, ২০২১ ১৩:০৭যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলমান সাদিক খান। তিনি এর আগের নির্বাচনে লন্ডনের প্রথম মুসলমান মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন।
-
পাকিস্তানজুড়ে কুদস দিবস পালিত: নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি
মে ০৭, ২০২১ ১৬:০১পাকিস্তানজুড়ে আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে। এদিন পাকিস্তানের মুসলমানেরা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে মিছিল সমাবেশ করেন। তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের লড়াইয়ের প্রতিও সমর্থন জানান।
-
ফিলিস্তিন সংকট সমাধানে ইরান-পাকিস্তান জোট গঠন জরুরী: সেমিনারে বক্তারা
মে ০৭, ২০২১ ০৩:৩০পাকিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে ফিলিস্তিনিদের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে। একইসঙ্গে ফিলিস্তিন সংকট সমাধানের জন্য ইরান এবং পাকিস্তানের সমন্বয়ে আঞ্চলিক জোট গঠনের কথা বলেছে।
-
ইরানের সঙ্গে সৌদির শান্তি উদ্যোগকে স্বাগত জানালেন ইমরান খান
এপ্রিল ২৯, ২০২১ ১১:৪৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সুস্পর্ক গড়ার সৌদি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
-
তুরস্কে শান্তি আলোচনায় অংশ নেবে তালেবান: পাকিস্তান
এপ্রিল ২৭, ২০২১ ১৪:০৯আফগানিস্তানের তালেবান গোষ্ঠী তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ সাদেক খান তালেবানের সিদ্ধান্তের কথা আফগান সরকারকে জানিয়েছেন।
-
ভারত ও পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইরান
এপ্রিল ২৫, ২০২১ ০১:০৫ভারত ও পাকিস্তানের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ শনিবার আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
-
পাকিস্তানে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করলেন প্রেসিডেন্ট আলাভি
এপ্রিল ২৪, ২০২১ ১৩:৫৮পাকিস্তানের প্রেসিডেন্ট আরেফ আলাভি বলেছেন, তারা সেদেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেবে না এবং আফগানিস্তানে অভিযান চালানোর জন্য পাকিস্তানের ভূমিকে ব্যবহার করতে দেয়া হবে না।