-
জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই রুশ বিরোধী প্রচারণা: পুতিন
অক্টোবর ২৮, ২০১৬ ০৩:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের বিভ্রান্ত করার লক্ষ্যে মার্কিন রাজনীতিবিদরা জনগণের মধ্যে রাশিয়া-ভীতি ছড়িয়ে দেয়ার অপকৌশল বেছে নিয়েছেন।
-
আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত রাশিয়া: পুতিন
অক্টোবর ২০, ২০১৬ ০৫:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। বার্লিনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপের সময় এ কথা বলেন তিনি।
-
প্রসঙ্গ আমেরিকার আঁড়িপাতা: বিচ্ছিন্ন হলো পুতিনের মাইক্রোফোন
অক্টোবর ১৭, ২০১৬ ০৭:৫৯ভারতের গোয়ায় ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাইক্রোফোনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাংবাদিকসহ সবার বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আঁড়িপাতা ও নজরদারির বিষয়ে কথা বলার সময়ে কাকতালীয়ভাবে মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে।
-
পুতিনের সঙ্গে সিরিয়া বিষয়ক আলোচনা করতে চান ওলাঁদ
অক্টোবর ১৭, ২০১৬ ০৩:৪৬সিরিয়ার চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে একইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের বিরোধিতার ক্ষেত্রে প্যারিসের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
-
ভারতকে এস-৪০০ সরবরাহ করার চুক্তি চূড়ান্ত করবে রাশিয়া
অক্টোবর ১৩, ২০১৬ ২০:৫৫নয়াদিল্লির কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করার চুক্তি চূড়ান্ত করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
আগামী সপ্তাহে তুরস্কে যাচ্ছেন পুতিন
অক্টোবর ০৪, ২০১৬ ২২:০৭আগামী এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে আজ (মঙ্গলবার) বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে পুতিন তুরস্ক সফর করবেন এবং প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন। ইস্তাম্বুলে পুতিন একটি জ্বালানি সম্মেলনেও যোগ দেবেন।
-
আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করলেন পুতিন
অক্টোবর ০৩, ২০১৬ ১৬:৩১আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক তৎপরতার কারণে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে তিনি আজ (সোমবার) একটি দলিলে সই করেছেন।
-
এবার পুতিনের অভিযোগ: 'যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা পুনর্গঠিত হচ্ছে'
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১২:৫৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পুনর্গঠিত হচ্ছে; সন্ত্রাসীরা এ যুদ্ধবিরতির অপব্যবহার করছে।
-
হিলারিকে বিষ দিয়েছেন ট্রাম্প বা পুতিন! দাবি খ্যাতনামা মার্কিন চিকিৎসকের
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০৬:০৮মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং সে কারণে ধারাবাহিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। টুইট বার্তায় এমন দাবি করেছেন বিশ্বখ্যাত মার্কিন চিকিৎসক, ফরেনসিক প্যাথলজিস্ট বেনেট ওমালু। তবে এখানেই থেমে যান নি ওমালু। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কাজ করে থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি।
-
ওবামা-পুতিন বৈঠক; আলোচনার বিষয় জানানো হবে ইরান ও সিরিয়াকে
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ২১:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সহিংসতা কমানোর বিষয়ে মস্কো এবং ওয়াশিংটন কয়েকদিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেছেন।