-
দেশের উপকার না হলে যুদ্ধ বিরতির কোনো প্রয়োজন নেই: ইয়েমেন
আগস্ট ০১, ২০২২ ০৮:২৫ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতুর বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়ার যুদ্ধবিরতি চুক্তি দেশের সাধারণ মানুষের জীবনে কোনো ধরনের স্বস্তি আনতে ব্যর্থ হওয়ায় সানা এই চুক্তির মেয়াদ আর বাড়াতে নাও পারে।
-
মেগা প্রকল্পের অর্থ লুট করে দেশ ধ্বংস করা হচ্ছে : আব্দুল্লাহ আল নোমান
জুলাই ২৫, ২০২২ ১২:৩৬সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ইউরোপের সাহায্য নিয়েও যুদ্ধে জিততে পারবে না ইউক্রেন: হাঙ্গেরি
জুলাই ২৪, ২০২২ ০৫:০৩ইউরোপীয় দেশগুলো রাশিয়ার মোকাবিলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন।
-
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজাপাকসে পরিবারের মিত্র গুনাবর্ধনে
জুলাই ২২, ২০২২ ১২:৩৪শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহের শপথ নেওয়ার এক দিনের মাথায় আজ (শুক্রবার) শপথ নেন তিনি। গুনাবর্ধনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
-
আবার পদত্যাগপত্র দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী
জুলাই ২২, ২০২২ ০৫:১১আবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। গতকাল (বৃহস্পতিবার) তিনি প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগপত্র জমা দেন। মিত্র দলগুলো সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেয়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি।
-
রনিল বিক্রমাসিংহেই শ্রীলঙ্কার নির্বাচিত প্রেসিডেন্ট; সংকট কাটছে না
জুলাই ২০, ২০২২ ১০:৩৭শ্রীলঙ্কার পার্লামেন্টের ভোটাভুটিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে যে ২১৯ জন ভোট দিয়েছেন তাদের মধ্যে বিক্রমাসিংহে ১৩৪টি পেয়ে জয়ী হয়েছেন।
-
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন রনিল বিক্রমাসিংহে
জুলাই ১৮, ২০২২ ০৮:৪২শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছেন যা আজ (সোমবার) থেকে কার্যকর হয়েছে। জরুরি অবস্থা নিয়ে বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন। এতে বলা হয়, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল
জুলাই ১৫, ২০২২ ১২:১৬শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ (শুক্রবার) শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি।
-
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখল করলো বিক্ষোভকারীরা
জুলাই ১৩, ২০২২ ১৩:৩৮শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা আজ প্রধানমন্ত্রীর দফতর ও রাষ্ট্রীয় টেলিভিশন দখল করেছে। বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর দফতর ও রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে।
-
নোংরা প্রচারণা, পারস্পরিক আক্রমণে প্রার্থীরা
জুলাই ১২, ২০২২ ১০:১৯ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এবং এ পদের জন্য এরইমধ্যে তাদের মাঝে নোংরা প্রচারণা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীত্ব লাভের জন্য প্রার্থীরা পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি ও ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হয়ে পড়েছেন।