-
অতিথি পাখিদের কোলাহলে মুখরিত ইরানের লোরেস্তান প্রদেশের সেলসেলেহ শহর
ডিসেম্বর ১২, ২০২৩ ১৭:০৪অতিথি পাখিদের প্রতি মানুষের মমতা এবং ভালোবাসার পাশাপাশি এদেরকে শিকারে পরিণত না করার সংস্কৃতির কারণেই ইরানের লোরেস্তান প্রদেশের সেলসেলেহ শহর এখন অতিথি পাখি প্রেমীদের কাছে আকর্ষণীয় এলাকায় পরিণত হয়েছে।
-
গাজায় ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে: প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ০৮, ২০২৩ ১১:৫৪অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরাইলি ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
-
সাফল্যের সঙ্গে মহাকাশে বায়ো-স্পেস ক্যাপসুল পাঠাল ইরান
ডিসেম্বর ০৬, ২০২৩ ১২:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বুধবার) সফলভাবে নতুন বায়ো-স্পেস ক্যাপসুল মহাকাশে পাঠিয়েছে। নিজেদের তৈরি লঞ্চার 'সালমান' এর সাহায্যে এটি পাঠানো হয়েছে।
-
ইরানের আরসবারাণ অঞ্চলে শরতে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য
নভেম্বর ৩০, ২০২৩ ১৫:০৩ইরানের কারেদাগ বা আরসবারাণ এলাকাটি পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল । আরসবারাণ পার্বত্য অঞ্চলের প্রতিটি ঋতুর নিজস্ব সৌন্দর্য রয়েছে বিশেষ করে শরৎ ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে এই বনাঞ্চলের নানা রকম গাছগাছালির হলুদ, লাল এবং বাদামী পাতা এলাকাটিকে ঋতুর রাজার মতো করে তোলে।
-
লোরেস্তান প্রদেশে সেলাহ শহরে শরতের শেষ দিনগুলোতে প্রকৃতি
নভেম্বর ৩০, ২০২৩ ১১:১৭ইরানে এখন চলছে শরতের শেষ মুুহূর্ত। ইরান চার ঋতুর দেশ। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। ।শরৎ শুরু হওয়ার সাথে সাথে এখানে গ্রীষ্মের প্রচণ্ড গরম কমে যেতে থাকে এবং বাতাসের উষ্ণতাও আস্তে আস্তে ঠাণ্ডা হতে থাকে। সে কারণে গ্রীষ্মের হালকা-পাতলা জামা-কাপড় তুলে রেখে মানুষ আস্তে আস্তে ভারি ও গরম জামা-কাপড় পরতে শুরু করে। সেইসাথে বাসা পরিবর্তন করে মানুষ উষ্ণ এলাকার দিকে যায়।
-
আল-আকসা তুফান মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিয়েছে: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ২৯, ২০২৩ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বুধবার) বলেছেন, আল-আকসা তুফান অভিযানের ঐতিহাসিক ঘটনাটি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হলেও এটি যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রত্যাখ্যান করার ঘটনা। ঘটনাটি এই অঞ্চলে মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ যদি এই তুফান চলতে থাকে তাহলে এই ছক মুছে যাবে।
-
চার দিনের যুদ্ধবিরতির পর গাজায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা
নভেম্বর ২৫, ২০২৩ ১৭:১৮চারদিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজার ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। গাজার স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত ও লজিস্টিক সমস্যার কারণে এই যুদ্ধবিরতি একদিনের বিলম্বে গতকাল শুক্রবার কার্যকর করা হয়েছে। #
-
তেহরানে আজ থেকে 'বাইতুল-মোকাদ্দাসের দিকে' শিরোনামে বাসিজের মহড়া শুরু
নভেম্বর ২৪, ২০২৩ ১২:০১নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে "বাইতুল-মোকাদ্দাসের দিকে" শিরোনামের মহড়া শুরু হয়েছে ইরানে। বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে ওই মহড়া আজ তেহরান থেকে শুরু হয়েছে।
-
গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার ৪৬তম দিন চলছে
নভেম্বর ২৩, ২০২৩ ১৫:০২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক এবং বর্বরোচিত হামলা ৪৬তম দিনে প্রবেশ করেছে। ইসরাইলি আগ্রাসী বাহিনী গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ছাড়াও মসজিদ, জ্বালানি বিতরণ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
-
ইরানের মাজান্দারানে শরতের বর্ণিল প্রকৃতি
নভেম্বর ১৯, ২০২৩ ১৩:১৮ইরানে শরৎকালকে বলা হয় হাজার রঙের ঋতুর কাল। এছাড়া এটি সূর্যের আলোতে রঙিন পাতার ঝলমলে সৌন্দর্যে ভরপুর এক ঋতু। ইরানের মাজানদারানের সুন্দর প্রকৃতিতে শরতের একটি ভিন্ন প্রভাব রয়েছে এবং নানা রঙের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য মানুষের মনে অনাবিল আনন্দ বয়ে আনে। #