-
ইসরাইলি পরিকল্পনা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া ঠিক হবে না: ইইউ
জুলাই ৩০, ২০২০ ১৩:১৩ইউরোপীয় ইউনিয়নের একদল সংসদ সদস্য বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকার অংশ বিশেষ দখলের বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া ঠিক হবে না।
-
কেউ আর পশ্চিম তীর সংযুক্তকরণের কথা বলছে না: ইসরাইল
জুলাই ৩০, ২০২০ ০৭:১৯ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি বলেছেন, মার্কিন কর্মকর্তারাসহ কেউ আর এখন ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার কথা বলছেন না। গতকাল (বুধবার) তিনি বলেন, ইসরাইলের কর্মকতারা কিংবা আমেরিকার কর্মকর্তারা এ নিয়ে কথা বলেন না।
-
মসজিদে অগ্নিসংযোগ ইহুদিবাদীদের পতনের ইঙ্গিত: হামাস
জুলাই ২৮, ২০২০ ১০:৩০ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে ইহুদিবাদীরা আগুন দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
১৫০০ কোটি ডলার গ্রহণ করবে না হামাস, অস্ত্রও ছাড়বে না
জুলাই ২৮, ২০২০ ০৩:৪৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, তার সংগঠন অস্ত্র সমর্পণের শর্তে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে উন্নয়ন তহবিল হিসেবে ১,৫০০ কোটি ডলার গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কাতারের আল-লুসাইল পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গতকাল (সোমবার) তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
-
ফিলিস্তিনি মসজিদে আগুন দিয়েছে ইহুদিবাদীরা (ভিডিওসহ)
জুলাই ২৭, ২০২০ ১৭:৫৬ইহুদিবাদী ইসরাইলের একদল অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে।
-
ফিলিস্তিনের আরও দুই এমপিকে আটক করল ইসরাইল
জুলাই ২৬, ২০২০ ১১:১৪ফিলিস্তিনের আরো দুই সংসদ সদস্যকে আটক করেছে দখলদার ইসরাইল। লেবাননের সংবাদ মাধ্যম ‘আল-আহাদ’ জানিয়েছে, পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে আজ (রোববার) সকালে একদল ইসরাইলি সেনা হানা দেয় এবং দুই সংসদ সদস্যকে ধরে নিয়ে যায়।
-
ফিলিস্তিনি ভূমি দখল পরিকল্পনার বিরুদ্ধে চীন-কিউবার তীব্র ক্ষোভ
জুলাই ২৩, ২০২০ ১২:০১ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকা দখলের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল যে পরিকল্পনার কথা ঘোষণা করেছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন এবং কিউবা।
-
ফিলিস্তিনিদের করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করল ইসরাইল
জুলাই ২২, ২০২০ ১৪:০০দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল।
-
ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে ওআইসির আহ্বান
জুলাই ২২, ২০২০ ১৩:৫৯প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য তেল আবিব সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি।
-
পশ্চিম তীরের ৩০ শতাংশ গ্রাসের পরিকল্পনা আপাতত স্থগিত
জুলাই ২২, ২০২০ ১২:৫৬দখলদার ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরের একাংশকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে ঘোষণার কর্মসূচি আপাতত স্থগিত রেখেছে।