ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে ওআইসির আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i81649-ফিলিস্তিনি_বন্দীদের_মুক্তির_জন্য_আন্তর্জাতিক_চাপ_সৃষ্টি_করতে_ওআইসির_আহ্বান
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য তেল আবিব সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০২০ ১৩:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলের ডিটেনশন সেন্টারে ফিলিস্তিনি বন্দী
    ইসরাইলের ডিটেনশন সেন্টারে ফিলিস্তিনি বন্দী

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য তেল আবিব সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি।

৫৭ জাতির এ সংস্থার মহাসচিব এক বিবৃতিতে ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের স্বাস্থ্য পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে- ফিলিস্তিনি বন্দীদের অনেকেই প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। এ অবস্থায় হাজার হাজার ফিলিস্তিনি বন্দির জীবন-মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করেছে ওআইসি। ফিলিস্তিনি বন্দীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য ওআইসি ইসরাইলকে দায়ী করেছে।

ওআইসির সম্মেলন (ফাইল ফটো)

ইসরাইলের কারাগারে হাজার হাজার নারী-পুরুষ এবং শিশু বন্দি রয়েছেন যাদের মধ্যে অনেকেই কথিত প্রশাসনিক ডিটেনশনে রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২