-
ফিলিস্তিনিদের ফাঁসি দিতে ইসরাইলি সংসদে প্রস্তাব পাস: শেষ রক্ষা হবে কি?
জানুয়ারি ০৫, ২০১৮ ১৪:৫৩দখলদার ইহুদিবাদী ইসরাইলের সংসদ শাহাদাত পিয়াসি ফিলিস্তিনিদেরকে ফাঁসির দণ্ড দেয়ার অনুমতি দিয়ে যে আইন পাস করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিস্তিনের কর্মকর্তারা তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইসরাইলের সংসদে গত বুধবার ৫২ ভোটে প্রস্তাবটি পাস হয় তবে ৪২ জন সদস্য প্রস্তাবের বিরোধিতা করেন।
-
সহায়তা বন্ধে ট্রাম্পের হুমকি সস্তা রাজনৈতিক চাপ: হামাস
জানুয়ারি ০৪, ২০১৮ ০০:০৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে জাতিসংঘ এবং ওয়ার্ক্স এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস বা ইউএনআরডাব্লিউএ’র পক্ষ থেকে দেয়া অর্থ সহায়তা বন্ধ করার যে হুমকি দিয়েছেন তা ‘সস্তা রাজনৈতিক চাপ’ ছাড়া আর কিছু নয়। বুধবার এক বিবৃতিতে বারহুম একথা বলেছেন।
-
হুমকি দিয়ে ফিলিস্তিনি জাতিকে বোকা বানানো যাবে না: ট্রাম্পকে পিএলও
জানুয়ারি ০৩, ২০১৮ ১৩:৫৬ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে মানবিক সহায়তা বন্ধ করে দেয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও। সংগঠনটি বলেছে, এ পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি জাতিকে বোকা বানানো যাবে না।
-
দেরি হওয়ার আগেই আগ্রাসী নীতি পরিহার করুন: ইসরাইলকে আব্বাস
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:৩২ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইহুদিবাদী ইসরাইলকে তার আগ্রাসী এবং বর্ণবাদী নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন। গতকাল ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ'র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আহ্বান জানান।
-
গাজায় আরো এক ফিলিস্তিনির শাহাদাত
ডিসেম্বর ৩০, ২০১৭ ২২:২৬ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের গুলিতে আহত আরো এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২০ বছর বয়সী জামাল মুহাম্মাদ মোসলেহ শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং শনিবার তিনি শাহাদত বরণ করেন। তার নামাজে জানাযা ও দাফন অনুষ্ঠানে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক অংশ নেন।
-
গাজার ওপর আবার বিমান ও ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইল
ডিসেম্বর ৩০, ২০১৭ ০০:৩২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর জঙ্গিবিমান ও ট্যাংক দিয়ে কয়েক দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর নিয়ে যখন গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে তখন ইসরাইল বার বার গাজার ওপর এ ধরনের হামলা করছে।
-
'দেশগুলোকে বয়কট করুন'
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৫:১৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রভাবিত হয়ে যেসব দেশ ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নিতে চায় তাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার।
-
কায়রো বৈঠক: ফিলিস্তিনি জাতির প্রতি আরব দেশগুলোর বিশ্বাসঘাতকতা
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৩:৩৪জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার স্লোগানকে সামনে রেখে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হয়ে গেল আরব পার্লামেন্টের বৈঠক। কিন্তু বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বৈঠকটি শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার বৈঠকে পরিণত হয়।
-
বায়তুল মুকাদ্দাস থেকে গাধা আটক করেছে ইসরাইল (ভিডিওসহ)
ডিসেম্বর ২৮, ২০১৭ ১৩:১২ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর থেকে একটি গাধা আটক করেছে ইহুদিবাদী ইসরাইল। 'শেহাব বার্তা' সংস্থার বরাত দিয়ে মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।
-
বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেবে না জাপান
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৫:৫৯ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না জাপান। একথা ঘোষণা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের মাধ্যমেই পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের মর্যাদা ঠিক করতে হবে।