-
জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১৪:২২ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন ফিলিস্তিনি স্বাশসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ দাবি জানান।
-
ট্রাম্পের গণপ্রতারণামূলক পরিকল্পনা ও ফিলিস্তিনিদের বিরোধিতা
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১৪:০৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত করার তৎপরতা ব্যাপক বেড়ে গেছে। বিশেষ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকে প্রতারণার মাধ্যমে উপেক্ষা করার ঘটনায় সম্প্রতি ফিলিস্তিনের জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
-
ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের নিন্দা জানাল জাতিসংঘ
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৬:০৬অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের ৬০ বছরেরও বেশি সময় ধরে চলা দখলদারিত্বের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
-
জাতিসংঘ মহাসচিবের পরিকল্পিত গাজা সফরকে স্বাগত জানাল হামাস
আগস্ট ৩০, ২০১৭ ০৭:১৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপদ্বীপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের প্রস্তাবিত সফরকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আরোপিত অমানবিক অবরোধ তুলে নিতে তৎপর হওয়ার জন্যও তার প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
-
ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ঐতিহাসিক দায়িত্ব: এরদোগান
আগস্ট ২৯, ২০১৭ ১৩:৩৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। তিনি বলেন, অব্যাহত ইসরাইলি দখলদারিত্ব ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি আবাসন তৈরির কারণে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা নস্যাৎ হচ্ছে।
-
শত শত বেদুইনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ইসরাইল
আগস্ট ২৭, ২০১৭ ১২:৫২ফিলিস্তিনের শত শত বেদুইনের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এসব বেদুইন নেজেভ মরুভূমিতে বসবাস করত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে জাতিগত শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ইসরাইল এ কাজ করেছে।
-
গাজায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল
আগস্ট ০৯, ২০১৭ ০৭:২৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতরাতের সর্বশেষ এ হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার মেডিক্যাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।
-
ইসরাইল-বিরোধী লড়াইয়ের জন্য ইরান-হামাস নতুন চুক্তি
আগস্ট ০৭, ২০১৭ ২১:৪৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তারা একটি নতুন চুক্তিতে পৌঁছেছে।
-
'বিশ্ব সমাজের প্রকৃত সমর্থন পাচ্ছে না মজলুম ফিলিস্তিনি জাতি'
জুলাই ৩০, ২০১৭ ১৫:৪৬ইতালিতে সক্রিয় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সমর্থক একটি স্বেচ্ছাসেবী সংস্থার এক নেতা বলেছেন, পশ্চিমা সংবাদ ও প্রচার মাধ্যমগুলো মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করছে।
-
বিক্ষোভ অব্যাহত থাকলে রক্তক্ষয়ী হামলা হবে: ইসরাইলের হুমকি
জুলাই ২৮, ২০১৭ ০৮:১৫আল-আকসা মসজিদে শুক্রবার জুমা নামাজের সময় বিক্ষোভ অব্যাহত থাকলে ফিলিস্তিনিদের ওপর রক্তক্ষয়ী হামলা হবে বলে হুমকি দিয়েছেন অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরের পুলিশের প্রধান ইয়োরাম হালেভি।