-
নৃশংসতার জন্য ইসরাইলকে দায়ী করতে জাতিসংঘের প্রতি ইরান ও পাকিস্তানের আহ্বান
এপ্রিল ২৫, ২০২৪ ০৫:৫৩গোটা পশ্চিম এশিয়া জুড়ে নৃশংসতা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক মিশন ও ভূমিতে হামলা চালানোর জন্য ইসরাইলকে দায়ী করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান।
-
হামাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ব্যক্তির মিথ্যাচারিতা ও কুকর্ম ফাঁস
এপ্রিল ২৩, ২০২৪ ১৫:৩৮ইসরাইলের একজন আইনজীবী গত ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে পরিকল্পিত যৌন সহিংসতার অভিযোগ তুলেছিলেন। এর কিছু দিন পর ইসরাইল সরকার তাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করে। এখন ইসরাইলি গণমাধ্যমগুলো তার বিরুদ্ধে বড় ধরনের অর্থ কেলেঙ্কারি এবং হামাসের ব্যাপারে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে।
-
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে জোরদার হচ্ছে ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদ
এপ্রিল ২৩, ২০২৪ ১০:৩৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানাতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার হয়েছে। গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থনেরও প্রতিবাদ জানানো হচ্ছে এসব আন্দোলন থেকে।
-
ইরানের নৌ শক্তি বৃদ্ধি; স্বাধীনচেতা দেশগুলো সুবিধা পাবে বলে পশ্চিমাদের আশঙ্কা
এপ্রিল ২৩, ২০২৪ ১০:১৯আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গত কয়েক মাসে এটা স্পষ্ট হয়েছে যে, ইরান বিশ্বের একটা বড় নৌ শক্তিতে পরিণত হতে যাচ্ছে। এটা পশ্চিমা আধিপত্যবাদী দেশগুলো কখনো চায়নি এবং এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু তাতে কাজ হয়নি।। তবে বড় নৌ শক্তি হিসেবে ইরানের উত্থান বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো নিশ্চিত ভাবে উপকৃত হবে।
-
তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় মন্ত্রীরা একমত
এপ্রিল ২৩, ২০২৪ ০৮:৫৯ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। দেশগুলো অভিযোগ করছে, ইরান অন্যান্য দেশ এবং বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।
-
খান ইউনুসে গণকবর নিয়ে তদন্ত চাইলো ওআইসি
এপ্রিল ২৩, ২০২৪ ০৮:৫৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের নাসের হাসপাতাল চত্বরে যে শত শত মানুষের গণকবরের সন্ধান পাওয়া গেছে সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি।
-
হত্যা এবং রক্তের জন্য পিপাসার্ত ইহুদিবাদী ইসরাইল
এপ্রিল ২৩, ২০২৪ ০৮:৪৬গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালে যে গণকবরের সন্ধান পাওয়া গেছে তার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজায় হত্যা এবং রক্তের জন্য পিপাসার্ত হয়ে পড়েছে।
-
ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের অনুমতি কাউকে দেবে না ইরাক: সুদানি
এপ্রিল ২৩, ২০২৪ ০৭:০৫ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বাগদাদ সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে বলেছেন, তার দেশ নিজের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের অনুমতি কাউকে দেবে না। সুদানি এ বক্তব্যের মাধ্যমে মূলত ইরাকের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় তুরস্কের বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।
-
গাজায় মৃত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ কন্যাশিশু সুস্থ আছে
এপ্রিল ২২, ২০২৪ ১১:১৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় শুক্রবার শহীদ হওয়া নারী সাবরিন আল-সাকানির গর্ভজাত কন্যা সন্তানকে সুস্থভাবে ভূমিষ্ঠ করানো সম্ভব হয়েছে। সর্বশেষ খবর অনুসারে- শিশুটি সুস্থ রয়েছে। মায়ের গর্ভে এই শিশুর বয়স ছিল ৩০ সপ্তাহ। ভূমিষ্ঠ হবার সময় তার ওজন ছিল এক কেজি ৪০০ গ্রাম।
-
ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২০০০ ফিলিস্তিনি নিখোঁজ
এপ্রিল ২২, ২০২৪ ০৯:১৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের প্রত্যাহার করার পর সে সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।