• বিশেষ ব্যবস্থাপনায় ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য চালু রয়েছে: পাকিস্তান

    বিশেষ ব্যবস্থাপনায় ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য চালু রয়েছে: পাকিস্তান

    মার্চ ১২, ২০২০ ১৬:৫৬

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে বিশেষ ব্যবস্থায় সীমান্তবাণিজ্য চালু রয়েছে। যখন বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি বলে ঘোষণা করা হয়েছে তখন পাকিস্তান এ তথ্য জানালো।

  • টিকফা বৈঠক: বাণিজ্যক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস আমেরিকার

    টিকফা বৈঠক: বাণিজ্যক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস আমেরিকার

    মার্চ ০৫, ২০২০ ১৮:৪৩

    আমেরিকার বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে উচ্চ শুল্কহার হ্রাস, জিএসপি সুবিধা পুনঃপ্রবর্তন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ওয়াশিংটনের সহযোগিতা চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্য ও কাস্টমস সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে 'ক্যাপাসিটি বিল্ডিং'-এ বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে মার্কিন সরকার।

  • যে কারণে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ

    যে কারণে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ

    ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৭:১২

    পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। এরফলে কয়েক কোটি টাকার পচনশীল পণ্যবাহী ট্রাক পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে অচলাবস্থা শুরু হলেও আজ (বুধবার) দিনভর জট না কাটায় ওই সমস্যার সমাধান হয়নি।     

  • রাশিয়ার সঙ্গে কয়েক দশকের বাণিজ্য বিরোধ নিষ্পন্ন করল পাকিস্তান

    রাশিয়ার সঙ্গে কয়েক দশকের বাণিজ্য বিরোধ নিষ্পন্ন করল পাকিস্তান

    নভেম্বর ০৭, ২০১৯ ১৪:১৪

    অবশেষে রাশিয়ার সঙ্গে ৩৯ বছরের পুরনো একটি বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি ও মস্কোর সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সাবেক সোভিয়েত আমলের এই বিরোধ নিষ্পত্তি হলে রাশিয়ার জন্য পাকিস্তানে ৮০০ কোটি ডলার বিনিয়োগের পথ খুলে যাবে।

  • ১,৫০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি করল চীন ও ফ্রান্স

    ১,৫০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি করল চীন ও ফ্রান্স

    নভেম্বর ০৭, ২০১৯ ১১:২৪

    চীন এবং ফ্রান্স দেড় হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন চীন সফরে গিয়ে এ চুক্তি সই করেন এবং গতকাল (বুধবার) চীনের একজন সরকারি কর্মকর্তা সংবাদ ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য জানান।

  • প্রিন্টার মেশিন অচল: ভারত ও বাংলাদেশের বাণিজ্যে কোটি টাকার ক্ষতি

    প্রিন্টার মেশিন অচল: ভারত ও বাংলাদেশের বাণিজ্যে কোটি টাকার ক্ষতি

    নভেম্বর ০২, ২০১৯ ১৮:০৭

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ব্যাহত হয়েছে। পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউস কর্পোরেশনের (সিডব্লিউসি) প্রিন্টার মেশিন অচল হওয়ার কারণে বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়। এরফলে আমদানি শুল্ক উপার্জন বন্ধ হওয়া-সহ দৈনিক কয়েক কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিনিময় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

  • মনিটরিং করে পেঁয়াজের দাম শতভাগ কমিয়ে আনা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

    মনিটরিং করে পেঁয়াজের দাম শতভাগ কমিয়ে আনা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

    অক্টোবর ৩১, ২০১৯ ১৪:০৯

    বাংলাদেশের ভোক্তা সাধারণকে পেঁয়াজের বাড়তি দামের বোঝা আরও কিছু দিন বইতে হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীতে তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’ এর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

  • পেঁয়াজের দাম বেড়েছে তিনগুণ: ফাঁপরে ভোক্তা সাধারণ; দাম কমার আশ্বাস দিলেন মন্ত্রী

    পেঁয়াজের দাম বেড়েছে তিনগুণ: ফাঁপরে ভোক্তা সাধারণ; দাম কমার আশ্বাস দিলেন মন্ত্রী

    অক্টোবর ২৯, ২০১৯ ১৩:২৩

    বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্য প্রায় তিনগুণ বেড়ে যাবার কারণে দারুন ফাঁপরে পড়েছেন ভোক্তা সাধারণ। দেড়মাসের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের কেজিপ্রতি মূল্য ৪০ টাকা থেকে লাফিয়ে ১১০ থেকে ১৩০ টাকায় পৌঁছে গেছে।

  • বাঙ্গি-কমলাই কাল হলো জাপানি বাণিজ্যমন্ত্রীর; অবশেষে পদত্যাগ

    বাঙ্গি-কমলাই কাল হলো জাপানি বাণিজ্যমন্ত্রীর; অবশেষে পদত্যাগ

    অক্টোবর ২৫, ২০১৯ ১২:৩২

    ভোটারদেরকে উপহার দিয়ে বিপদে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন এবং মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এর মাধ্যমে তিনি নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।

  • ১৮ মাসের বাণিজ্য যুদ্ধের পর চীন-মার্কিন সীমিত সমঝোতা

    ১৮ মাসের বাণিজ্য যুদ্ধের পর চীন-মার্কিন সীমিত সমঝোতা

    অক্টোবর ১২, ২০১৯ ১৬:১০

    দীর্ঘ ১৮ মাসের বাণিজ্য যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এ ক্ষেত্রে একটি সীমিত পর্যায়ের সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।