-
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জুন ২৮, ২০২০ ০৭:৩৪সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েল মারা যান। নিহত জুয়েল উপজেলার বাদাঘাট গ্রামের আফজাল উদ্দিনের ছেলে।
-
ভারতে বিএসএফ, সিআরপিএফ ও পুলিশের ১১০০ সদস্য করোনায় আক্রান্ত
মে ০৯, ২০২০ ০৭:৩৭ভারতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে শুরু করে দিল্লি পুলিশের ১১০০ জওয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (শনিবার) এবিপিলাইভ ডটকম সূত্রে প্রকাশ, আধাসামরিক বাহিনী বিএসএফ, সিএপিএফ, এসপিআরএফ, আইটিবিপি এবং দিল্লি পুলিশের ১ হাজার একশ’র বেশি জওয়ান করোনা সংক্রমিত হয়েছে। যে গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে ‘ফ্রন্টলাইন যোদ্ধা’ হিসেবে কাজ করা জওয়ানদের পক্ষে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
-
রাজশাহী সীমান্তের শূন্যরেখায় বিএসএফ’র চৌকি স্থাপন, বিজিবি’র প্রতিবাদ
ডিসেম্বর ০২, ২০১৯ ২১:০৬বাংলাদেশের রাজশাহী সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডের (শূন্যরেখা) পাশে জেগে ওঠা চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে একটি অস্থায়ী চৌকি স্থাপন করায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিজিবির কোম্পানি পর্যায় থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে একটি চিঠি দেয়া হয়েছে।
-
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করল ভারতীয়রা
নভেম্বর ২৬, ২০১৯ ০৯:০০চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত আবদুল গনি (২৫) চারুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত
নভেম্বর ০৮, ২০১৯ ১০:২০ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত সুমন (২৫) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
-
বিএসএফ ‘বাহাদুরি' দেখানোয় বিজিবি বাধ্য হয়ে গুলি করেছে: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৯, ২০১৯ ২১:১৬বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্তে প্রবেশ করে ‘বাহাদুরি' দেখিয়েছে। এতে বিজিবি বাধ্য হয়েই গুলি করেছে।
-
বিএসএফ সদস্য নিহতের ঘটনায় আমরা মর্মাহত: আসাদুজ্জামান খাঁন
অক্টোবর ১৮, ২০১৯ ১১:৩৯বাংলাদেশের রাজশাহীর চারঘাটে সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যকার গোলাগুলিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, বিজিবি ও বিএসএসের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টে আমরা সবাই মর্মাহত।’
-
চারঘাট সীমান্তে বিএসএফ আগে গুলি ছুড়েছিল: বিজিবি
অক্টোবর ১৭, ২০১৯ ২০:২০বাংলাদেশের রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীতে পদ্মার মোহনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগে গুলি ছুড়েছিল বলে জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, বিএসএফের গুলির পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে গুলি করে বিজিবি। পরে এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে জানা গেছে, গোলাগুলিতে বিএসএফের এক সদস্য নিহত ও এক সদস্য আহত হয়েছেন।
-
বিএসএফের হাতে ১০ বছরে ২৯৪ বাংলাদেশি নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই ১১, ২০১৯ ১৫:৩০২০০৯ থেকে ২০১৮ সাল- এই ১০ বছরে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ২৯৪ জন বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
-
প্রাণ বাঁচাতেই বিএসএফ সদস্যরা গুলি চালিয়ে থাকে: রজনীকান্ত
জুন ১৫, ২০১৯ ১২:১৬বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে বেড়ে যাওয়ার হত্যাকাণ্ডকে 'অনাকাঙ্ক্ষিত মৃত্যু' হিসেবে অভিহিত করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) রজনীকান্ত মিশ্র। তিনি বলেন, ‘বাংলাদেশি চোরাচালানিরা যখন ভারতীয় জওয়ানদের ওপর ছুরি ও পাথর নিয়ে আক্রমণ করে তখনই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে। মূলত প্রাণ বাঁচাতেই বিএসএফ সদস্যরা গুলি চালিয়ে থাকে।’