• আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা: রিজভী

    আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা: রিজভী

    মার্চ ২১, ২০১৯ ১৪:৩৫

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেভাগেই জানিয়ে দেন তিনি কী করতে চাচ্ছেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে প্রমাণ পাওয়া যাচ্ছে, তিনি বিনা ভোটে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন।

  • খালেদা জিয়া অসুস্থ, আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ

    খালেদা জিয়া অসুস্থ, আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ

    মার্চ ১৮, ২০১৯ ১৫:১৩

    গুরুতর অসুস্থ থাকায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ গ্যাটকো দুর্নীতি মামলার শুনানিতে হাজির করা হয়নি। এ কারণে এই মামলার শুনানি পিছিয়ে আগামী ১৭ এপ্রিল দিন ঠিক করেছে আদালত।

  • গ্যাসের দাম বাড়ানো হলে প্রতিবাদ জানাবে বিএনপি: মির্জা ফখরুল

    গ্যাসের দাম বাড়ানো হলে প্রতিবাদ জানাবে বিএনপি: মির্জা ফখরুল

    মার্চ ১৭, ২০১৯ ১৩:৫৩

    বাংলাদেশে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হলে তা মেনে নেবে না বিএনপি। এর বিরুদ্ধে সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো হবে, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • বিএনপির নিজেদের ভুলের কারণেই খালেদা জিয়া আজ জেলে: নাসিম

    বিএনপির নিজেদের ভুলের কারণেই খালেদা জিয়া আজ জেলে: নাসিম

    মার্চ ১৫, ২০১৯ ১২:৪৫

    বিএনপির নিজেদের ভুলের কারণেই দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে থাকতে হচ্ছে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী ঘাতকদের আশ্রয় দিয়েছে। বিএনপির রেখে যাওয়া পাপকে জনগণ ভুলতে পারেনি। এ কারণে আজ বিএনপির এমন ভরাডুবি। তাদের ভুলের কারণেই তাদের নেতাকে কারাগারে থাকতে হচ্ছে।

  • গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিক কোনও কারণ নেই: রিজভী

    গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিক কোনও কারণ নেই: রিজভী

    মার্চ ১৫, ২০১৯ ১২:৩০

    গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিক কোনও কারণ নেই বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, সাধারণ মানুষের পেটে ছুরি মারতে আবারও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। লুটপাটের জন্য বেআইনিভাবে শত ভাগ বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হচ্ছে যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।

  • বিএনপি’র অবস্থা এখন 'নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো : তথ্যমন্ত্রী

    বিএনপি’র অবস্থা এখন 'নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো : তথ্যমন্ত্রী

    মার্চ ১০, ২০১৯ ১৩:৩০

    বিএনপি’র অবস্থা এখন 'নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেখানে বিএনপির প্রস্তাবনা থেকে একজন কমিশনার আছেন। অথচ আওয়ামী লীগের প্রস্তাবনা থেকে কেউ স্থান পাননি। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা। এই হচ্ছে বিএনপির অবস্থা। জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে আর তারা ইসিকে নিয়ে প্রশ্ন তুলছে।

  • সিইসির বক্তব্যটি জাতির কাছে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকল: রিজভী

    সিইসির বক্তব্যটি জাতির কাছে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকল: রিজভী

    মার্চ ০৯, ২০১৯ ১৩:০৭

    বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইড ইলেকশনের কথা স্বীকার করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের জাতির সাথে বিশ্বাসঘাতকতা প্রমাণ হয়েছে। দেশবাসীর কাছে ইসির মুখোশ উন্মোচিত হয়েছে। এটা বিশ্ববাসীর কাছে অকাট্য দলিল হয়ে থাকবে।

  • রাজপথের আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: শামসুজ্জামান দুদু

    রাজপথের আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: শামসুজ্জামান দুদু

    মার্চ ০৮, ২০১৯ ২০:১৮

    আইন-আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, রাজপথের আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ২০১৮ সালের ২৯ তারিখ রাতে একধরনের নির্বাচনী খেলার মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

  • সুলতান মনসুরের শপথ: ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া

    সুলতান মনসুরের শপথ: ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া

    মার্চ ০৭, ২০১৯ ১৫:০৩

    অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে  শপথ গ্রহণ করেছেন। তবে, শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গণফোরাম থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি।  

  • অবশেষে এমপি হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর

    অবশেষে এমপি হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর

    মার্চ ০৭, ২০১৯ ০৯:১২

    দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি।