• অমিত শাহ দিল্লির সহিংসতা রোধে ব্যর্থ, প্রতিবাদে মিছিল করবে জমিয়ত

    অমিত শাহ দিল্লির সহিংসতা রোধে ব্যর্থ, প্রতিবাদে মিছিল করবে জমিয়ত

    ফেব্রুয়ারি ২৯, ২০২০ ০৮:৩১

    ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতা রোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজধর্ম পালন না করার অভিযোগে কোলকাতায় প্রতিবাদ মিছিল করবে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখা। আগামীকাল (রোববার) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মৌলালি ক্রসিং থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।

  • ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল: গিরিরাজ সিং

    ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল: গিরিরাজ সিং

    ফেব্রুয়ারি ২১, ২০২০ ১৬:৫১

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করেছেন। আজ (শুক্রবার) গণমাধ্যমে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

  • বিরিয়ানি খাইয়ে অশিক্ষিত মানুষজনকে রাস্তায় বসানো হয়েছে: দিলীপ ঘোষ

    বিরিয়ানি খাইয়ে অশিক্ষিত মানুষজনকে রাস্তায় বসানো হয়েছে: দিলীপ ঘোষ

    ফেব্রুয়ারি ১৬, ২০২০ ০৯:২৯

    ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘কিছু অশিক্ষিত, অসচেতন গরিব মানুষকে রাস্তায় বসিয়ে রাখা হয়েছে। প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, তাও বিদেশি পয়সায়। দেখানোর চেষ্টা হচ্ছে যে মানুষ আমাদের পাশে আছে। শাহীনবাগ হোক কিংবা পার্ক সার্কাস একই ঘটনা।’ গতকাল (শনিবার) কোলকাতায় বিজেপি’র এক কর্মীসভায় তিনি ওই মন্তব্য করেন।

  • দেওবন্দকে 'সন্ত্রাসীদের আতুর ঘর' বললেন ভারতের মন্ত্রী: মুসলিম নেতাদের ক্ষোভ

    দেওবন্দকে 'সন্ত্রাসীদের আতুর ঘর' বললেন ভারতের মন্ত্রী: মুসলিম নেতাদের ক্ষোভ

    ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৬:৩০

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং উত্তর প্রদেশের বিশ্বখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে সন্ত্রাসীদের আতুর ঘর বলে অভিহিত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুসলিম নেতারা। গতকাল (মঙ্গলবার) তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

  • বিজেপি’র জনপ্রিয়তা কমছে, দিল্লিতে গেরুয়া দল পরাজিত হবে: তরুণ গগৈ

    বিজেপি’র জনপ্রিয়তা কমছে, দিল্লিতে গেরুয়া দল পরাজিত হবে: তরুণ গগৈ

    ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১১:৩১

    ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ বলেছেন, বিজেপির জনপ্রিয়তা এখন কমছে এবং দিল্লিতেও ‘গেরুয়া’ দল পরাজিত হবে। গতকাল (শনিবার) দিল্লি বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফল প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন। শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়। আগামী (মঙ্গলবার) ফল ঘোষণা হবে।

  • দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য বিজেপিতে কেউ নেই: কেজরিওয়াল

    দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য বিজেপিতে কেউ নেই: কেজরিওয়াল

    ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৫:৪৬

    ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লিতে বিজেপি’র মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য কেউ নেই। আজ (বৃহস্পতিবার) সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন হবে। আজই ছিল নির্বাচনি প্রচারের শেষ দিন।

  • বিজেপি দাঙ্গাবাজ ও বন্দুকবাজের দল, ওদের বিশ্বাস করবেন না: মমতা

    বিজেপি দাঙ্গাবাজ ও বন্দুকবাজের দল, ওদের বিশ্বাস করবেন না: মমতা

    ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৬:১২

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র সমালোচনা করে বলেছেন, ‘বিজেপি হচ্ছে ‘ফেকু’ (মিথ্যাবাদী) পার্টির একটা দল। ‘ফেক নিউজ’ করা ওদের কাজ। দাঙ্গা বাধানো ওদের কাজ। তাই ওরা হচ্ছে ধান্দাবাজ, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ, গুণ্ডাবাজ ও বন্দুকবাজ। আর আমরা হচ্ছি মানুষের দল।’ তিনি আজ (বুধবার) কৃষ্ণনগরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

  • উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘মনোরোগী’ বললেন আপ নেতা সঞ্জয় সিং

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘মনোরোগী’ বললেন আপ নেতা সঞ্জয় সিং

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৫:৫০

    ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথকে ‘মনোরোগী’ বলে কটাক্ষ করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। তিনি আদিত্যনাথকে দিল্লিতে বিনামূল্যে চিকিৎসা করানোর প্রস্তাবও দিয়েছেন। আজ (সোমবার) তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

  • কংগ্রেস ও কেজরিওয়াল পাকিস্তানের ভাষায় কথা বলে: যোগী আদিত্যনাথ

    কংগ্রেস ও কেজরিওয়াল পাকিস্তানের ভাষায় কথা বলে: যোগী আদিত্যনাথ

    ফেব্রুয়ারি ০২, ২০২০ ০৯:২৯

    ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়াল (দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান) একই। উভয়েই পাকিস্তানের ভাষায় কথা বলে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গতকাল (শনিবার) তিনি দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

  • সাম্প্রদায়িক উসকানিমূলক টুইটের অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর

    সাম্প্রদায়িক উসকানিমূলক টুইটের অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর

    জানুয়ারি ২৫, ২০২০ ১৩:১৮

    ভারতে দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে সাম্প্রদায়িক উসকানিমূলক টুইটের অভিযোগে বিজেপির মডেল টাউন কেন্দ্রের প্রার্থী কপিল মিশ্র'র বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশে দিল্লি পুলিশ রাতে ওই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।