• যে কারণে বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞাকে ‘সন্ত্রাসী’ বললেন রাহুল গান্ধী

    যে কারণে বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞাকে ‘সন্ত্রাসী’ বললেন রাহুল গান্ধী

    নভেম্বর ২৮, ২০১৯ ২১:২৭

    ভারতে ক্ষমতাসীন দল বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গতকাল (বুধবার) সংসদে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে উল্লেখ করেছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর।

  • মহারাষ্ট্র থেকে দেশের পরিবর্তনের সূচনা হয়েছে: সঞ্জয় রাউত

    মহারাষ্ট্র থেকে দেশের পরিবর্তনের সূচনা হয়েছে: সঞ্জয় রাউত

    নভেম্বর ২৭, ২০১৯ ১২:১৪

    ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা'র মুখপাত্র সঞ্জয় রাউত এমপি বলেছেন, মহারাষ্ট্র থেকে দেশের পরিবর্তনের সূচনা হয়েছে। উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়া মানে দেশের পরিবর্তনেরও শুরু। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার

    পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার

    নভেম্বর ২৫, ২০১৯ ১৬:১৬

    ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি’র রাজ্য নেতা ও উপনির্বাচনে দলীয় প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছে। 

  • মহারাষ্ট্র থেকে বিজেপি’র বিনাশ শুরু হবে, শিবসেনার অভিশাপ: সঞ্জয় রাউত

    মহারাষ্ট্র থেকে বিজেপি’র বিনাশ শুরু হবে, শিবসেনার অভিশাপ: সঞ্জয় রাউত

    নভেম্বর ২৪, ২০১৯ ২০:৪৪

    ভারতের মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে তীব্র বিবাদের জেরে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, বিজেপি’র শেষের শুরু হবে মহারাষ্ট্র থেকে। তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জনগণ যখন ঘুমিয়ে ছিলেন দেবেন্দ্র ফড়নবিস তখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এটি একটি এক্সিডেন্টাল শপথ এবং এখন বিজেপি আইসিইউতে রয়েছে।

  • রাফায়েল ক্রয়ে দুর্নীতি: রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ, রাহুলকে সতর্ক

    রাফায়েল ক্রয়ে দুর্নীতি: রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ, রাহুলকে সতর্ক

    নভেম্বর ১৪, ২০১৯ ১৪:২৭

    ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে সতর্ক করেছে আদালত।

  • ঝাড়খণ্ডে বিজেপি ছাড়লেন ২ প্রভাবশালী নেতা, ফাটল এনডিএতেও

    ঝাড়খণ্ডে বিজেপি ছাড়লেন ২ প্রভাবশালী নেতা, ফাটল এনডিএতেও

    নভেম্বর ১৩, ২০১৯ ১১:৫৩

    ভারতের ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসকদল বিজেপি’র দুই প্রভাবশালী নেতা দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন। একইসঙ্গে বিজেপি ও এনডিএ’র শরিক ‘লোক জনশক্তি পার্টি’ (এলজেপি) ঝাড়খণ্ডে ৮১ আসনের মধ্যে ৫০টি আসনে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়েছে। গতকাল (মঙ্গলবার) দলটির সভাপতি চিরাগ পাসোয়ান ওই ঘোষণা দিয়েছেন। এভাবে দু’টি ঘটনাকে বিজেপির বিরুদ্ধে 'জোড়া ধাক্কা' বলে মনে করা হচ্ছে।

  • এনডিএ থেকে বেরিয়ে গেল শিবসেনা,  মন্ত্রিসভা থেকে ইস্তফার ঘোষণা অরবিন্দ'র

    এনডিএ থেকে বেরিয়ে গেল শিবসেনা, মন্ত্রিসভা থেকে ইস্তফার ঘোষণা অরবিন্দ'র

    নভেম্বর ১১, ২০১৯ ১৩:৩৬

    ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেল উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনা। মহারাষ্ট্রে সরকার গঠন ও মুখ্যমন্ত্রীর পদকে কেন্দ্র করে বিজেপি ও শিবসেনার মধ্যে দীর্ঘ টানাপড়েনের জেরে আজ (সোমবার) শিবসেনা নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আজই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেবেন।  

  • বনগাঁয় বিজেপির ডাকা বনধ ব্যর্থ, পথে নামল তৃণমূল

    বনগাঁয় বিজেপির ডাকা বনধ ব্যর্থ, পথে নামল তৃণমূল

    নভেম্বর ০৭, ২০১৯ ১৬:৪৬

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় বিজেপি’র ডাকা বনধ ব্যর্থ হয়েছে। আজ (বৃহস্পতিবার) বনগাঁ শহর ও শহরতলিতে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগে এদিন সকাল ৬ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনধ ডেকেছিল বিজেপি। যদিও এদিন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহলদারি থাকলেও বনধ সমর্থকদের পথে নামতে দেখা যায়নি।  

  • বিজেপি নেতা দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

    বিজেপি নেতা দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

    নভেম্বর ০৪, ২০১৯ ১৭:২১

    ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অস্ত্র আইনে গ্রেফতার করা দাবি জানিয়েছেন। তিনি আজ (সোমবার) হাবড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

  • বনগাঁয় বিজেপি’র সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূলের ঝাঁটা মিছিল ও স্মারকলিপি প্রদান

    বনগাঁয় বিজেপি’র সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূলের ঝাঁটা মিছিল ও স্মারকলিপি প্রদান

    নভেম্বর ০১, ২০১৯ ১৭:২৪

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয় বিজেপি’র বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তৃণমূলের পক্ষ থেকে ঝাঁটা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়েছে। এছাড়া বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বনগাঁ থানায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে তৃণমূল কংগ্রেসের ওই মিছিলে পুরুষদের পাশাপাশি প্রচুর নারীও অংশগ্রহণ করেন। নারী কর্মী-সমর্থকরা ঝাঁটা উঁচিয়ে ওই প্রতিবাদ মিছিলে শামিল হন। এদিন মিছিলে অংশ নেওয়া মানুষজন বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।