• পাখতুনখোয়ায় সরকারি কর্মীবাহী বাসে বিস্ফোরণ; নিহত ১৫

    পাখতুনখোয়ায় সরকারি কর্মীবাহী বাসে বিস্ফোরণ; নিহত ১৫

    মার্চ ১৬, ২০১৬ ০৯:০৬

    ১৬ মার্চ (রেডিও তেহরান): আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বাসে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। বাসটি মারদান জেলা থেকে সরকারি কর্মচারিদের নিয়ে রাজধানী পেশোয়ারে তাদের অফিসের দিকে যাচ্ছিল।

  • ইস্তাম্বুলের উপকণ্ঠে বোমা-গোলাগুলি; হামলাকারী নিহত

    ইস্তাম্বুলের উপকণ্ঠে বোমা-গোলাগুলি; হামলাকারী নিহত

    মার্চ ০৩, ২০১৬ ১৫:৩৮

    ৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের উপকণ্ঠে একটি থানায় গেরিলা হামলা হয়েছে। গেরিলারা পুলিশের একটি বাসে গ্রেনেড ছোড়ে এবং গুলি চালায়। হামলায় কোনো পুলিশ নিহত হয়েছে কিনা তা পরিষ্কার নয় তবে পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হয়েছে।

  • বোমা হামলায় নিহত ৭০: এ বর্বরতার শেষ কোথায়?

    বোমা হামলায় নিহত ৭০: এ বর্বরতার শেষ কোথায়?

    ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ২২:৪৮

    ২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরাকের রাজধানী বাগদাদের একটি জনাকীর্ণ মার্কেটে দুটি বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত ও ১০০ ব্যক্তি আহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে। আজ (রোববার) হামলাটি বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

  • রাসূলের নাতনির মাযারের কাছে আবার হামলা

    রাসূলের নাতনির মাযারের কাছে আবার হামলা

    ফেব্রুয়ারি ২১, ২০১৬ ২১:৪৯

    ২১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে রাসূল (স) এর নাতনি এবং ইমাম হোসেইনের বোন হযরত জয়নাবের মাযারের কাছে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৫০ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।