-
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা (পর্ব-৩৬)
নভেম্বর ২২, ২০২১ ১৪:৩২গত আসরে আমরা পাশ্চাত্যে শয়তান পূজার প্রবণতা এবং এর কারণ নিয়ে আলোচনার চেষ্টা করেছি।
-
ইরানের বিরুদ্ধে সব পথ খোলা: আমেরিকা
নভেম্বর ২১, ২০২১ ০৭:৫৫মার্কিন সরকার নতুনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নেয়ার পথ তাদের সামনে খোলা রয়েছে। আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ওপর গুরুত্ব দিয়ে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ওয়াশিংটন এই হুঁশিয়ারি উচ্চারণ করল।
-
‘ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন ও ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে লন্ডন’
নভেম্বর ২১, ২০২১ ০৬:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তার সংগঠনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দেয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে লন্ডন সরকার।
-
ফিলিস্তিনি জাতির অধিকার পদদলিত করা যাবে না: আব্দুল্লাহিয়ান
নভেম্বর ২১, ২০২১ ০৪:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, বাস্তবতাকে উল্টো করে দেখিয়ে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন করা যাবে না। তিনি শনিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
হামাসকে সন্ত্রাসী বলায় ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানাল ইরান
নভেম্বর ২০, ২০২১ ০৪:৩১ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী ঘোষণা করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
-
লজ্জা-শরমের মাথা খেয়েছে ব্রিটিশ সরকার: হামাসের প্রতিক্রিয়া
নভেম্বর ২০, ২০২১ ০৪:১২ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এটি এক বিবৃতিতে বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র সইসরাইল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া।
-
হামাসকে ‘সন্ত্রাসী’র তকমা দিল ব্রিটিশ সরকার; ইসরাইলের উল্লাস
নভেম্বর ২০, ২০২১ ০৩:৪১ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে ঘোষণা করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল শুক্রবার লন্ডনে এই ঘোষণা দিয়ে বলেছেন, তার নির্দেশে ব্রিটেনে হামাসের যেকোনো ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে।
-
‘আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের বিবৃতি জবাব দেয়ার যোগ্য নয়’
নভেম্বর ১৯, ২০২১ ০৩:৩৬আমেরিকা, তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরানের বিরুদ্ধে যে বিবৃতি প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা, তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের স্বেচ্ছাচারী ওয়ার্কিং গ্রুপ যে বিবৃতি প্রকাশ করেছে তা জবাব দেয়ার যোগ্য নয়।
-
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা (পর্ব-৩৫)
নভেম্বর ১৫, ২০২১ ১৮:৫৮গত আসরে আমরা পাশ্চাত্যে শয়তান পূজার প্রবণতা এবং এর উৎপত্তি ও প্রভাব নিয়ে খানিকটা আলোচনার চেষ্টা করেছি। বিভিন্ন পরিসংখ্যান বলছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে শয়তানের পূজা করার কেন্দ্রের সংখ্যা প্রায় ৮০ হাজার। শয়তান পূজারীদের তৎপরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে,কয়েক বছর আগে তারা মার্কিন শিক্ষা দপ্তরের কাছে বড় ধরণের এক আবেদন পেশ করেছে। এই আবেদনে বলা হয়েছে,প্রাথমিক বিদ্যালয়গুলোতে শয়তান পূজা সংক্রান্ত শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে।
-
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা (পর্ব-৩৪)
নভেম্বর ১২, ২০২১ ২০:১২১৯৪৭ সালে সুইজারল্যান্ডের প্রকৌশলী কার্ল এদুয়ার্দ গ্রুনে প্রথম গথার্ড বেস সুড়ঙ্গ বা টানেল নির্মাণের ধারণা দেন।