-
বাহরাইনে সরকার-বিরোধী আরো ২ জনকে যাবজ্জীবন
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৮:১৪বাহরাইনে সরকার-বিরোধী আরো দুই রাজনৈতিক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি চার ব্যক্তিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১১ সালে আরব বসন্তের শুরু থেকে দেশটিতে শুরু হওয়া গণতান্ত্রিক আন্দোলন বানচালের অংশ হিসেবে আলে খলিফা সরকার যে দমন-পীড়ন চালাচ্ছে তার অংশ হিসেবে এসব ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হলো।
-
বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের প্রধান নিহত; মৃতদেহ উদ্ধার
ডিসেম্বর ০২, ২০১৮ ১১:৪১বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ভাইস অ্যাডমিরাল স্কট এ. স্টার্নি নামের এ সামরিক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় অপারেশন ইনচার্জ ছিলেন। পঞ্চম নৌবহরেরও কমান্ড ছিল তার হাতে।
-
শেখ সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের তীব্র নিন্দা জানাল ইরান
নভেম্বর ০৫, ২০১৮ ০২:৪৫বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম ও বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকারকে দেশের জনগণের বিরুদ্ধে চালানো দমনপীড়ন বন্ধ করারও আহ্বান জানিয়েছে তেহরান।
-
নির্বাচনের আগে বাহরাইনের বিরোধীদলীয় নেতাদের যাবজ্জীবন
নভেম্বর ০৪, ২০১৮ ১৩:৫২বাহরাইনের আপিল আদালত দেশটির বিরোধীদলীয় আল-ওয়েফাক জোটের শীর্ষ পর্যায়ের তিন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হলো। বাহরাইনের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে রায়ের কথা জানানো হয়েছে।
-
বাহরাইনে কথিত ইরানি নাগরিকদের গ্রেফতার সম্পর্ক যা বলল তেহরান
সেপ্টেম্বর ১০, ২০১৮ ০১:৩৯জাল পাসপোর্ট নিয়ে বাহরাইনে ১৪ ইরানি নাগরিকের অনুপ্রবেশ সম্পর্কে মানামা যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, বাহরাইন নিজের দাবি সম্পর্কে এখন পর্যন্ত ইরানের কাছে কোনো তথ্য বা দলিল পেশ করেনি।
-
কাতারের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করল বাহরাইন
আগস্ট ২২, ২০১৮ ১২:০৩কাতারের নাগরিকদের জন্য নতুন এন্ট্রি ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে বাহরাইন। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার কূটনৈতিক টানাপড়েন ও বাণিজ্য অবরোধের মধ্যে মানামার রাজতান্ত্রিক সরকার এ সিদ্ধান্ত নিল।
-
চিকিৎসার জন্য দেশ ছাড়লেন বাহরাইনের শীর্ষ আলেম
জুলাই ০৯, ২০১৮ ১৪:৪৮বাহরাইনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন। তিনি আজ (সোমবার) সকালে লন্ডনের উদ্দেশ্যে মানামা ত্যাগ করেন। এক বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি থাকার কারণে ক্রমেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এ অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দেন মেডিকেল বোর্ড।
-
বাহরাইনের প্রধানমন্ত্রীকে সরাতে চান সৌদি ও আমিরাতি যুবরাজ
জুন ০৯, ২০১৮ ১০:২২সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। খলিফা বিন সালমান হচ্ছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তি।
-
প্রধানমন্ত্রীকে বহিষ্কারের চেষ্টা করছেন বাহরাইনের রাজা: রিপোর্ট
জুন ০৫, ২০১৮ ২০:৫৬বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা তার দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফাকে বহিষ্কারের চেষ্টা করছেন। খলিফা বিন সালমানকে বহিষ্কারের পর রাজা তার নিজের ছেলেকে প্রধানমন্ত্রীর পদে বসাতে চান।
-
‘আশা করেছিলাম সৌদি আরবের কাছে যাবে কাতার কিন্তু…’
মে ২৭, ২০১৮ ১২:৩৯বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা বলেছেন, কাতারের সঙ্গে সৃষ্ট কূটনৈতিক সংকটের কোনো সমাধান তিনি দেখছেন না। গত এক বছর ধরে কাতারকে বয়কটকারী চার আরব দেশের অন্যতম হচ্ছে বাহরাইন।