• দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে নিন: জেলেনস্কি

    দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে নিন: জেলেনস্কি

    অক্টোবর ০১, ২০২২ ০৪:১৫

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে দ্রুততম সময়ের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশন যুক্ত করার চুক্তিতে স্বাক্ষরের পরপরই এ আবেদন জানানোর কথা ঘোষণা করেন জেলেনস্কি।

  • ‘প্রহসনের নাটক মঞ্চস্থ করেছে রাশিয়া; আলোচনার সম্ভাবনা শেষ’

    ‘প্রহসনের নাটক মঞ্চস্থ করেছে রাশিয়া; আলোচনার সম্ভাবনা শেষ’

    সেপ্টেম্বর ২৮, ২০২২ ০৪:৩৮

    ইউক্রেনের চার অঞ্চলের জনগণ রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপকভাবে ভোট দেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার যেকোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

  • আত্মরক্ষার্থে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, এটা ধাপ্পাবাজি নয়: মেদভেদেভ

    আত্মরক্ষার্থে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, এটা ধাপ্পাবাজি নয়: মেদভেদেভ

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৯:৪৮

    রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পারমাণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে মস্কোর। আত্মরক্ষামূলক পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা কোনো ধাপ্পাবাজি নয় বলেও আবারও সতর্ক করেছেন তিনি।

  • পুতিনের রিজার্ভ সেনা তলবের ঘোষণায় পাশ্চাত্যের প্রতিক্রিয়া

    পুতিনের রিজার্ভ সেনা তলবের ঘোষণায় পাশ্চাত্যের প্রতিক্রিয়া

    সেপ্টেম্বর ২২, ২০২২ ০৪:১০

    ইউক্রেন যুদ্ধের জন্য আংশিকভাবে রিজার্ভ সেনা তলবের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। স্থানীয় সময় বুধবার এ ঘোষণার সঙ্গে পুতিন আরও সতর্ক করেছেন যে, তার এ বক্তব্য কোনো ‘ধাপ্পাবাজি’ নয়।

  • শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

    শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

    সেপ্টেম্বর ২১, ২০২২ ০৬:২২

    রাশিয়া বলেছে, সংলাপের মাধ্যমে ইউক্রেনের সাথে চলমান সংঘর্ষ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ একথা বলেন।

  • এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ইউক্রেনকে ৩ বছর অপেক্ষা করতে হবে

    এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ইউক্রেনকে ৩ বছর অপেক্ষা করতে হবে

    সেপ্টেম্বর ২১, ২০২২ ০৫:৫২

    মার্কিন বিমান বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে আমেরিকার কাছ থেকে এফ-১৬ জঙ্গিবিমান গ্রহণের জন্য আরো অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। ইউরোপ ও আমেরিকায় মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হ্যাকার এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমান তৈরি ও বিভিন্ন দেশকে সরবরাহ করার যে ধারাবাহিকতা রয়েছে তাতে ইউক্রেনের হাতে এই যুদ্ধবিমান তুলে দিতে কমপক্ষে তিন বছর সময় লাগবে।

  • রাশিয়ার সঙ্গে এখন আর আলোচনা চান না ইউক্রেনের প্রেসিডেন্ট

    রাশিয়ার সঙ্গে এখন আর আলোচনা চান না ইউক্রেনের প্রেসিডেন্ট

    সেপ্টেম্বর ১২, ২০২২ ১৪:২৯

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এখন আর রাশিয়ার সঙ্গে আলোচনা চান না।

  • জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা বন্ধ ঘোষণা

    জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা বন্ধ ঘোষণা

    সেপ্টেম্বর ১১, ২০২২ ১১:৫১

    জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কথা জানিয়েছে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণে থাকা কোম্পানি 'এনারজোএটম'।

  • খারকিবে ২ হাজার কিলোমিটার এলাকা দখলের দাবি করলেন জেলেনস্কি

    খারকিবে ২ হাজার কিলোমিটার এলাকা দখলের দাবি করলেন জেলেনস্কি

    সেপ্টেম্বর ১১, ২০২২ ০৩:২৩

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি বলেছেন, তার দেশের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ থেকে ২০০০ কিঃ মিঃ এলাকা দখল করেছে। ওই এলাকা থেকে রাশিয়া যখন সেনা সদস্যদেরকে অন্যত্র মোতায়েনের কথা বলছে তখন এই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

  • রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বলতে নারাজ বাইডেন

    রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বলতে নারাজ বাইডেন

    সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৩:৫৬

    হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন-পিয়ের গতকাল (মঙ্গলবার) বলেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসাবে চিহ্নিত না করার সিদ্ধান্তে অটল বাইডেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন- এটা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিশালী কিংবা কার্যকর কোনো উপায় নয়।