-
তুরস্কে কলা খেয়ে যে অপরাধ করেছেন সিরিয়ার শরণার্থীরা!
অক্টোবর ২৯, ২০২১ ০৬:৪১তুরস্কে কলা খাওয়ার ভিডিও প্রকাশ করার অভিযোগে সিরিয়ার সাত শরণার্থীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বহিষ্কার করা হবে বলে আঙ্কারা ঘোষণা করেছে। তুরস্কের অভিবাসন অধিদপ্তর বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর তুর্কি জনগণের মধ্যে ‘প্রচণ্ড ক্ষোভ’ তৈরি হয়েছে; কারণ, তুরস্কের মুদ্রার মান পড়ে যাওয়ায় জনগণ যে তীব্র অর্থনৈতিক চাপে পড়েছেন তাকে বিদ্রূপ করার উদ্দেশ্যে ওই ভিডিও ছড়ানো হয়েছে।
-
ইংল্যান্ডের বিপক্ষে বিন্দুমাত্র প্রতিরোধও গড়তে পারল না বাংলাদেশ
অক্টোবর ২৭, ২০২১ ১৬:০১আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ইংলিশদের সঙ্গে সামান্য লড়াইও করতে পারল না মাহমুদউল্লাহর দল। এই হারে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল।
-
ছেলের কবর থেকে মাকে জোর করে টেনে নিয়ে গেল ইসরাইলি সেনা, ভিডিও ভাইরাল
অক্টোবর ২৭, ২০২১ ১৫:১২পূর্ব জেরুজালেমের আল-ইউসুফিয়া কবরস্থানে সোমবার একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। আলা নানাবতা নামে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি মহিলা জানতে পারেন যে, দখলদার ইসরাইলি বাহিনী বুলডোজার দিয়ে তার ছেলের কবর ভেঙে ফেলতে এসেছে। খবরটি পাওয়ার পর তিনি তার ছেলের কবরের পাশে যান।
-
পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে: কোহলি
অক্টোবর ২৪, ২০২১ ২১:৫৫টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোনও দলের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল। আবার পাকিস্তানও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার কোনও দলের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল।
-
ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাসে গড়ল পাকিস্তান
অক্টোবর ২৪, ২০২১ ২০:৪৬টি-টোয়েন্টি নিজেদের প্রথম ম্যাচে ভারতকে দশ উইকেটের ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান। ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই প্রথম জয় পাকিস্তানের।
-
কানাডার উপকূলে জাহাজে আগুন, পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা
অক্টোবর ২৪, ২০২১ ১৪:২৩কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কাছে পশ্চিম উপকূলে একটি খনিজ রাসায়নিক পদার্থবাহী জাহাজে আগুন ধরে গেছে। এর ফলে ওই এলাকায় পরিবেশগত বিপর্যয় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
-
বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে সীমান্তে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, হাসিনাকে হুঁশিয়ারি
অক্টোবর ২৩, ২০২১ ১৬:১৬বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন পুজোমণ্ডপ ও মন্দিরে আক্রমণসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
-
মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরিয় সেনারা
অক্টোবর ২৩, ২০২১ ১৩:৩৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মূখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।
-
পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ
অক্টোবর ২১, ২০২১ ১৬:১৬পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭১ রানে জয়ের রেকর্ড গড়েছিল লাল-সবুজের দল।
-
সানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র সমাবেশে ২০ লাখ ইয়েমেনি
অক্টোবর ১৮, ২০২১ ১৯:০৬ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনকে উপেক্ষা করে নবী (সা.) ও তাঁর আহলেবাইত প্রেমিক ইয়েমেনিরা স্বতঃস্ফূর্তভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জনসমুদ্রে হাজির হন।