-
ইরান একটি ভালো চুক্তি চায়: ফ্রান্সকে আমির-আব্দুল্লাহিয়ান
নভেম্বর ১০, ২০২১ ০৪:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে একটি ভালো চুক্তি সই করতে চায়।তিনি মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
-
“সুলিভানের কি জানা নেই আমেরিকাই সমঝোতা থেকে বেরিয়ে গেছে?”
নভেম্বর ১০, ২০২১ ০৪:৩৮ইরান আবারও বলেছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার উপায় স্পষ্ট। তাকে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ইরান বিরোধী বক্তব্যর জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেছেন।
-
‘ইরানের বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা করতে হবে’
নভেম্বর ০৯, ২০২১ ০৫:৪২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে তার দেশের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার বিষয়টি চূড়ান্ত করতে হবে। তিনি সোমবার বিকেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।
-
বাইডেন ইরানের মোকাবিলায় দুর্বল অবস্থান নিয়েছেন: ট্রাম্প
নভেম্বর ০৮, ২০২১ ০৪:২৯সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের মোকাবিলায় দুর্বল অবস্থান গ্রহণ করেছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্ক তার শাসনামলের মতো ভালো আর কখনও ছিল না।
-
ভিয়েনা সংলাপ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানাল ইরান
নভেম্বর ০৭, ২০২১ ০৪:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আসন্ন ভিয়েনা আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ২৯ নভেম্বর শুরু হবে
নভেম্বর ০৪, ২০২১ ০৪:০৩ইরানের ওপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আবার শুরু করার তারিখ ঘোষণা করেছেন ইরানের প্রধান আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি।
-
পরমাণু সমঝোতা কার্যকর করতে সবরকম সহযোগিতা করবে চীন
নভেম্বর ০২, ২০২১ ০৪:৫২ইরানের পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় কার্যকর করার ক্ষেত্রে চীন প্রয়োজনীয় সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। তিনি সোমবার বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের একমাত্র সঠিক উপায় হচ্ছে এই সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া।
-
ইরানের প্রতিরক্ষা শক্তি নিয়ে কথা বলার অধিকার কারো নেই
অক্টোবর ৩১, ২০২১ ০৪:৫৮ইরানের প্রতিরক্ষা শক্তি নিয়ে কথা বলার অধিকার কারো নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পরমাণু আলোচক আলী বাকেরি-কানি। ইরানের পাইলটবিহীন বিমান বা ড্রোন কর্মসূচির ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এ মন্তব্য করেন তিনি।
-
ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ৪ পশ্চিমা নেতার বিভ্রান্তিকর বিবৃতি
অক্টোবর ৩১, ২০২১ ০৩:০৩ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, ইরান তার আচরণ পরিবর্তন করলে এই সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা শনিবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতি প্রকাশ করে এ মন্তব্য করেছেন।
-
ভিয়েনা সংলাপ আবার শুরু করতে ব্রাসেলস সফরে আলী বাকেরি
অক্টোবর ২৭, ২০২১ ০৫:০৫পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন। তিনি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদরদপ্তরে এই ইউনিয়নের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।